এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা সকাল বাজারে “বেঙ্গল রেস্তোঁরা এন্ড গেস্ট হাউজে”র পুনরায় শুরু হল স্বপ্নযাত্রা। ১০ জুলাই, শুক্রবার বাদে জুমা নতুন আঙ্গিকে নব উদ্দিপনায় পুনরায় চালু হল সমগ্র বাঁশখালীসহ সারা বাংলাদেশের অসংখ্য প্রফেশন্যাল মানুষের প্রিয় ঠিকানা “বেঙ্গল রেস্তোঁরা এন্ড গেস্ট হাউজ।” ২০ জানুয়ারী’২০ ইং উন্নতমানের খাবারের নিশ্চয়তা, সেবার উন্নতমান, সিসি ক্যামরা নিয়ন্ত্রিত নিশ্চিদ্র নিরাপত্তা এবং দুর-দুরান্ত থেকে এসএসপাওয়ার প্ল্যান্টে প্রফেশন্যাল কাজে আসা মানুষদের জন্য আবাসিক যাবতীয় সুবিধাদী নিয়ে এ রেস্তোঁরা ও গেস্ট হাউজের উদ্বোধনের পর পরই ব্যাপক সাড়া পরেছিল। করোনার বৈশ্বিক সংকটে বাংলাদেশে জাতীয় ছুটি ঘোষনার পর ২৬ মার্চ থেকে এ রেস্টুরেন্ট ও গেস্ট হাউজটি সাময়িক বন্ধ থাকলেও ১০ জুলাই শুক্রবার থেকে পুনরায় চালু হওয়ার সুবাধে বাঁশখালীর পশ্চিম বড়ঘোনায় প্রতিষ্টিতব্য দেশের বৃহত্তম কয়লা বিদ্যুৎ প্রকল্প “এসএস পাওয়ার প্ল্যান্টে”র সাথে সংশ্লিষ্ট সারাদেশের অসংখ্য মানুষ সাময়িক থাকা-খাওয়ার সমস্যা সমাধানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে। সাময়িক বন্ধ থাকাকালীন দুর-দুরান্ত থেকে আসা মানুষকে থাকা-খাওয়ার ব্যাপারে নিদারুন ভোগান্তি পোহাতে হয়েছে। বেঙ্গল সিকিউরিটি কোম্পানী এন্ড লেবার সাপ্লাইয়ার্স-এর কনসার্ন প্রতিষ্টান এ রেস্তোঁরার ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বলেন, শুধুমাত্র বানিজ্যিক উদ্যোশ্যে এ রেস্তোরা এবং গেস্ট হাউজ আমরা চালু করিনি, আমাদের মুল টার্গেট এবং উদ্দেশ্য ছিল বঙ্গোপসাগরের উপকুল অজ পাঁড়াগাঁয়ে এসএস পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে এ এলাকায় বিশাল কর্মযজ্ঞ শুরু হলেও এতদঞ্চলে উন্নতমানের কোন খাবার প্রতিষ্টানতো দুরের কথা দুর-দুরান্ত থেকে আসা অজস্র লোকদের সাময়িক থাকার কোন আবাসিক সুবিধাও ছিলনা। মুলত: এ চিন্তা মাথায় রেখেই আমরা অত্যাধুনিক সুবিধাদী সহ বেঙ্গল রেস্তোরা’র উদ্বোধন করি। কোম্পানীর চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার বলেন, পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে ইদানিং অত্র এলাকায় অনেক পর্যটক প্রতিদিন পরিদর্শনে আসে, এসব পর্যটকদের থাকা-খাওয়ার সুবিধার্থে বেঙ্গল রেস্তোঁরা এন্ড গেস্ট হাউজ মানুষের চাহিদা পুরনে সক্ষম হবে। # সার্বিক যোগাযোগ: ০১৮৫৫-০৫০৩৪৪/০১৮১৯-৮৭১০৯২
Next Post
করোনাকালে বন্ধ থাকা সময়ের ট্রেনের টিকিটের টাকা ফেরত দেবে রেলকতৃপক্ষ ।
শনি জুলাই ১১ , ২০২০
আভা ডেস্কঃ করোনার কারণে গত ২৪ মার্চ সন্ধ্যা থেকে ৩১ মার্চ পর্যন্ত যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেয়ার কথা জানিয়েছে রেলওয়ে। ট্রেনের টিকিটের টাকা ফেরত দেয়া সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীরা তাদের টিকিটের টাকা ফেরত চেয়ে নিজ নিজ স্টেশন মাস্টারের মাধ্যমে সিসিএম […]

এই রকম আরও খবর
-
১৮ জুলাই, ২০২২, ৯:৫১ অপরাহ্ন
আল্লাহ ও নবীকে (সা:) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক
-
২৩ আগস্ট, ২০২১, ৩:৩০ অপরাহ্ন
শেখ রাসেল শিশুপার্কের নির্মাণ কাজ পরিদর্শনে মেয়র লিটন
-
১১ মে, ২০২০, ৪:৩৫ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট বন্ধ-পুলিশ সুপার লিটন
-
২৬ এপ্রিল, ২০২১, ৪:৫৫ অপরাহ্ন
বায়া ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন করলেন পুলিশ কমিশনার
-
১১ আগস্ট, ২০২৩, ১২:০২ পূর্বাহ্ন
রাজশাহী মহানগরীতে আরএমপি’র উদ্যোগে শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি
-
১১ আগস্ট, ২০২০, ৫:৪৯ অপরাহ্ন
সাম্প্রদায়িকতার বিভেদ গড়ার অপচেষ্টা সফল হবে না ।
