পিকআপ ভ্যানে ৩০ হাজার পিচ ইয়াবা, র‌্যাবের হাতে উদ্ধারসহ আটক-১ ।

চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরের বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকা থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ মো. রফিক আহমেদ (৫২) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) তাকে আটক করা হয় বলে গণমাধ্যমকে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

আটক মো. রফিক আহমেদ কক্সবাজারের টেকনাফ উপজেলার গোদারবিল এলাকার মো. ফজল আহমদের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে বলেন, রফিক আহমেদ নিজের মালিকানাধীন পিকআপ নিজে চালিয়ে টেকনাফ থেকে ঢাকায় যাচ্ছিলেন ইয়াবা নিয়ে।

‘তিনি গাড়িটি কিনেছেন ইয়াবা বহনের জন্যই। কৌশল হিসেবে নিজেই গাড়ি চালান। কিন্তু তিনি একজন ইয়াবা ব্যবসায়ী।’

তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিমতলা বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। পিকআপে কৌশলে লুকানো ৩০ হাজার পিস ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।

Next Post

বাঁশখালীর কৃতিসন্তান ডাক্তার শরীফ জামান: নিভৃতচারী এক হোমিও বিশেষজ্ঞ মানবসেবক।

মঙ্গল জুন ১৬ , ২০২০
এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধি। বৈশ্বিক মহামারী করোনা’র নিদারুন অনিশ্চিত এই সংকটময় সময়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাঁছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে ঐতিহ্যবাহী হোমিওপ্যাথী চিকিৎসা। বিটিভি, যমুনা টিবি, বিবিসি বাংলা, বাংলা টিভি সহ দেশের বিভিন্ন গনমাধ্যমে প্রচারিত তথ্যপ্রমানভিত্তিক অনুষ্টানের মাধ্যমে জানা যাচ্ছে যে, করোনা উপসর্গ নিয়ে অনেক রোগী […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links