নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ২৫ শে মে (সোমবার) মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর ৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ পুরো উপজেলায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে উদযাপিত হয়েছে। গত রবিবার ৩০ রমজান পূর্ণ হওয়ার মধ্য দিয়ে ঈদের আমেজ শুরু হয়। রমজান মাস শেষে আরবি পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পবিত্র ঈদুল ফিতরের আগমন ঘটে। যদিও এবারের ঈদুল ফিতর ছিল অন্যান্য যেকোন সময়ের চেয়ে একেবারেই ব্যতিক্রমী। তারপরও মহামারী করোনা ভাইরাস ঈদ উদযাপনকে স্তিমিত করতে পারেনি। সরকারী নির্দেশনা অনুযায়ী প্রশাসনের কঠোর নজরদারীর মধ্য দিয়ে নন্দীগ্রাম উপজেলায় পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে। নন্দীগ্রাম পৌরসভার অন্তর্গত কেন্দ্রীয় কলেজ জামে মসজিদে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৮ টায়। এরপর পর্যায়ক্রমে উপজেলার সকল মসজিদে সরকারী নির্দেশনা মেনে ধর্মপ্রাণ মুসল্লীরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এবারে ঈদের নামাজ শেষে বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের তথা মহামারী করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষার জন্য মহান আল্লাহ তায়ালার সান্নিধ্য কামনা করে মসজিদে মসজিদে বিশেষভাবে প্রার্থনা করা হয়েছে।
Next Post
করোনা থেকে সুস্থ হলেন কিরণ কুমার ।
বৃহস্পতি মে ২৮ , ২০২০
আভা ডেস্কঃ হোম আইসোলেশনে থেকে করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন বলিউড অভিনেতা কিরণ কুমার। আক্রান্ত হওয়ার দুই সপ্তাহ পর তার করোনার নমুনা নেগেটিভ এসেছে। বিষয়টি কিরণ কুমার নিজেই নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, পুনরায় কোভিড-১৯’র পরীক্ষা করানোর পর আমার নমুনা নেগেটিভ এসেছে। তবে আমার পরিবারের […]

এই রকম আরও খবর
-
২৭ নভেম্বর, ২০২০, ১০:১৪ অপরাহ্ন
পাঁচবিবি থানায় গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
-
১২ মার্চ, ২০২১, ৭:৪৫ অপরাহ্ন
মাদকদ্রব্যসহ আরএমপি ডিবি পুলিশের অভিযানে আটক-৩
-
১৫ এপ্রিল, ২০২২, ৭:০৭ অপরাহ্ন
মুকুলের ফাঁসির দাবিতে চারঘাটে ঝাড়ু মিছিল
-
২০ জুলাই, ২০১৮, ১:৪০ পূর্বাহ্ন
নিজের ঝুলিতেও একটু হাত দিন,,,,!
-
৭ জুন, ২০১৮, ৯:৩৬ পূর্বাহ্ন
এপিক না ট্যাজিক
-
৯ নভেম্বর, ২০২০, ৫:২২ অপরাহ্ন
প্রকল্পের টাকা উইপোকা খেয়ে যাবে তা চাই না, তাপস।
