আবু সাইদ চৌধূরী (রাণীনগর- নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ উপজেলার গোনা ইউনিয়নের চকের ব্রীজ এলাকায় রেল লাইনের পার্শ্বে জঙ্গল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দিলে ওই নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে। কয়েকদিন আগেই ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।
Next Post
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত, আটক -১
মঙ্গল মে ১৯ , ২০২০
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় রুপা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি-বারইকরণ সড়কের মালিপুর আল কাদেরিয়া দরবার শরীফের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপা আক্তার উপজেলার সরই গ্রামের মো. ফিরোজ মীরার মেয়ে এবং ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির […]

এই রকম আরও খবর
-
১২ এপ্রিল, ২০২১, ২:৩০ অপরাহ্ন
রিসোর্টে হামলার ঘটনায় হেফাজতের ৪ নেতা আটক
-
১১ জুলাই, ২০২১, ৭:৫৫ অপরাহ্ন
নন্দীগ্রামে একই পরিবারের ৩ জনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
১৮ জুন, ২০২০, ৪:০৬ অপরাহ্ন
সিএমপি কোতয়ালী থানার ওসি মহসিনের “আমার ফার্মেসী”: ফোন করলেই প্রয়োজনীয় ঔষধ।
-
১৮ জানুয়ারি, ২০২২, ৫:১৭ অপরাহ্ন
রাজশাহী আঞ্চলিক শিক্ষা অফিসের নানা অনিয়ম দুর্নীতির তদন্ত শুরু
-
৮ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৪৫ অপরাহ্ন
শিশুদের মেধা ও মননশীলতা বিকাশে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ।
