নিজস্ব প্রতিনিধিঃ জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশের আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে’।এই দিবসে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদেরকে। এ দিবসকে কেন্দ্র করে রাজশাহী পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নীরবতা পালন করা হয়। এর পর নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। পরে আরএমপি’র পুলিশ লাইন্স কনফারেন্স রুমে পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব এ একে এম হাফিজ আক্তার বিপিএম(বার), র্যা ব-৫ এর অধিনায়ক জনাব মাহফুজুর রহমান, বিপিএম, অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালমা বেগম, পিপিএম-সেবা,জনাব মোঃ শাহারিয়ার রহমান, বিশেষ পুলিশ সুপার সিআইডি, রাজশাহী,জনাব মোঃ শহিদুল্লাহ, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার রাজশাহী সহ রাজশাহীস্থ সকল পুলিশ ইউনিটের অফিসারবৃন্দ। আলোচনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার(সদর)। আলোচনা শেষে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে সম্মাননা উপহার প্রদান করা হয়। পরে সভাপতি মহোদয় সমাপনি বক্তব্য প্রদান করেন।
Next Post
চুয়াডাঙ্গার নতুন দর্শনা থানার উদ্বোধন ও ৯০ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ ।
রবি মার্চ ১ , ২০২০
আভা ডেস্কঃ মাদকাসক্তদের জন্য দু:সংবাদ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘কোনো মাদকসেবী আর সরকারি চাকরিতে প্রবেশের সুযোগ পাবে না। এখন থেকে চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট আবশ্যিক করা হয়েছে।’ শনিবার চুয়াডাঙ্গার নতুন দর্শনা থানার উদ্বোধন ও ৯০ জন মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন। মাদকাসক্তদের হুঁশিয়ার করে […]
এই রকম আরও খবর
-
১১ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৪৪ অপরাহ্ন
আক্কেলপুরে কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
-
১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৭ অপরাহ্ন
গুপ্তধন নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে, পলাতক শ্রমিকদের এখনো আটক করতে পারেনি পুলিশ ।
-
১৪ জানুয়ারি, ২০২০, ১:৪৫ অপরাহ্ন
নগরীর বিনোদপুরে খাবারের দাম চাওয়ায় হোটেল মালিককে পিটালো বখাটেরা ।
-
২৩ জানুয়ারি, ২০২০, ১১:৩৯ অপরাহ্ন
গোদাগাড়ী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক-৩ ।
-
২৭ জানুয়ারি, ২০২০, ৮:০৬ অপরাহ্ন
ফেন্সিডিলসহ বগুড়ায় ছাত্রলীগ ও যুবদলের নেতাসহ আটক-৩
-
২৫ জানুয়ারি, ২০২০, ১২:৩৮ অপরাহ্ন
গাইবান্ধায় বউভাতের দিনে বরের লাশ পেল গাছে ।
