আভা ডেস্কঃ সুন্দর ফর্সা ত্বক সবারই কাম্য। তবে পারিপার্শ্বিক নানান কারণে দিন দিন ত্বকের উজ্জ্বলতা হারাতে থাকে। যারা নিয়মিত কাজের তাগিদে বাইরে বের হয়, তাদের ত্বকের প্রতি হতে হয় সবচেয়ে বেশি সচেতন। কারণ বাইরের ধুলাবালি আর অসচেতন খাদ্যাভ্যাস ত্বকের স্নিগ্ধতা নষ্ট করে দেয়। সঙ্গে ত্বকে বলিরেখাও দেখা দেয়। জানেন কি, এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে সকালের একটি কাজই যথেষ্ট। এই কাজটি করলে চিরকাল ত্বকে ফুটে থাকবে স্নিগ্ধতা। দূর হবে বলিরেখাও। নিশ্চয় জানতে ইচ্ছে করছে কাজটি কি? দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি- প্রয়োজনীয় উপাদান সাত চা চামচ চা পাতা, ১২ ফোঁটা লেবুর রস, ১ লিটার পানি। যেভাবে তৈরি করবেন প্রথমে চুলায় একটি পাত্রে ১ লিটার পানিতে চা পাতা দিয়ে জ্বাল দিন। চায়ের লিকার মাঝারি ধরণের গাঢ় করে নিন। এবার লিকার নামিয়ে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হয়ে গেলে এতে লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। তারপর বরফের ট্রে তে মিশ্রণটি ঢেলে ফ্রিজে রেখে বরফ জমতে দিন। সম্ভব হলে এই কাজটি রাতেই সেরে ফেলুন। তাতে পুরো রাতে বরফ ভালোভাবে জমে যাবে। ব্যবহার পদ্ধতি সকালে ঘুম থেকে উঠে প্রথমে মুখ ভালোভাবে ধুয়ে নিন। ইচ্ছে হলে প্রাকৃতিক একটি স্ক্রাবার দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন। তারপর বানিয়ে রাখা বরফের দুটি খণ্ড একটি সুতি পাতলা কাপড়ে পেঁচিয়ে নিন। এবার বরফ না গলা পর্যন্ত এটি পুরো ত্বকে আলতো করে ঘষতে থাকুন। সতর্কতার সঙ্গে চোখের নিচের দিকে ভালো ভাবে ঘষে নিন। এতে চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ অনেকাংশে দূর হয়ে যাবে।
Next Post
দিল্লীতে হিংসার আগুন নিভাতে মানবতার বার্তা দিলেন নুসরাত জাহান ।
বুধ ফেব্রু. ২৬ , ২০২০
আভা ডেস্কঃ হিংসার আগুনে জ্বলছে ভারতের রাজধানী দিল্লি। ১-২ নয়, ২১ জনের মৃত্যু কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। এই পরিস্থিতিতে মানবতার বার্তা দিলেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ট্যুইট করেছেন এই অভিনেত্রী। পোস্ট করা একটি ছবিতে তিনি লিখেছেন, ‘MUSLIM ও HINDU দুটো শব্দ। শব্দ দুটিতে নেই […]
এই রকম আরও খবর
-
৩০ মে, ২০১৯, ১২:২৮ পূর্বাহ্ন
রাজশাহীতে শাশুড়িকে হত্যা করে মাটিতে পুঁতে গুম করার চেষ্টা, গৃহবধূ আটক
-
১৩ জুন, ২০১৯, ৮:৩৫ অপরাহ্ন
বাগমারায় ঢাকা পুলিশের কাউন্টার টেরোজিয়মের উদ্যোগে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত।
-
২২ জুলাই, ২০১৮, ৪:৫১ পূর্বাহ্ন
দৈনিক মুক্ত সকাল পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
-
২৬ সেপ্টেম্বর, ২০১৮, ২:১৮ পূর্বাহ্ন
সিনেমা, সংসার ও বাচ্চাকাচ্চা নিয়ে কথা বলবেন সানি লিওনি ও কারিনা কাপুর খান।
