ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কোভিড-১৯ করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবে ঘরবন্দি মানুষ পড়েছেন খাদ্য সংকটে। এমন মুহুর্তে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ১১ মে সোমবার ধামইরহাট সমাজসেবা কার্যালয়ের সামনে ২’শ জন প্রতিবন্ধী ও দুস্থ্যদের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি করে ডাল, তৈল, লবন, পিয়াজ ও ১টি সাবান বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা জাহেদুর রহমান, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার খবির চন্দ্র মাহাতো প্রমুখ উপস্থিত ছিলেন। সমাজসেবা অফিসার সোহেল রানা জানান, ১ সপ্তাহ পূর্বে সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আরও ৬৪ পরিবারে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
Next Post
ধামইরহাটে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার সবজি বিতরণ
সোম মে ১১ , ২০২০
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকতার হোসেনের ব্যক্তি উদ্যোগে উদ্যোগে ৩ হাজারের অধিক পরিবারের সবজি বিতরণ সম্পন্ন হয়েছে। ১১ মে সকাল ১০ টায় থেকে আগ্রাদ্বিগুন ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম সহ এলাকার বিভিন্ন গ্রামে ৩ হাজার পরিবারের মাঝে লাল শাক, পুইশাক, ডাটা শাক, পাটের […]

এই রকম আরও খবর
-
৭ জুন, ২০২১, ১:৪৩ অপরাহ্ন
রামেকে আরও ৭ জনের করোনায় মৃত্যু
-
১৩ জুন, ২০২০, ১:২৩ অপরাহ্ন
কবুতরের ডিম চুরির অপবাদ দিয়ে একজনকে হত্যা, আটক-১ ।
-
১৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৭ পূর্বাহ্ন
রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনঃ কাউন্সিলর প্রার্থী রাসেলের মনোনয়নপত্র জমা
-
১৪ মার্চ, ২০২১, ৯:০৫ অপরাহ্ন
দুই দিনের সফর শেষে এলজিআরডি মন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা জানান মোহাম্মদ আলী
-
২৯ মে, ২০২১, ৭:৫০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের মত নাটোরের পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে শংকা প্রকাশ
-
২১ আগস্ট, ২০২০, ৪:৩২ অপরাহ্ন
নাটোরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার ।
