মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদর কতৃক আয়োজিত মাদক, নারী ও শিশু পাচার,চোরাচালান প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল১১টার সময় বেনাপোল বিজিবি কোম্পানি সদর দপ্তরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে,৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিগ্রেডিয়ার জেনারেল জালাল গনি খান,এনডিসি,পিএসসি,রিজিয়ন কমান্ডার, দক্ষিন-পশ্চিম রিজিয়ন, যশোর। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণেল মোঃআরশাদ আলী সেক্টর কমান্ডার, দক্ষিন-পশ্চিম রিজিয়ন,৪৯ বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম।আরো উপস্থিত ছিলো মিডিয়া,প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী। এ সময় প্রধান অতিথি মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানী না হয়, সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
Next Post
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতায় গর্ভবতী ও দুগ্ধ দানকারী মা,দের ফুড বাস্কেট বিতরণ
সোম ফেব্রু. ১০ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ নগরীর হালিশহর ২৬ নং ওয়ার্ড সুন্দরী পাড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আওতায় গর্ভবতী ও দুগ্ধ দানকারী মায়েদের পুষ্টি সহায়তা তহবিলের ফুড বাস্কেট বিতরণ করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকে নগরীর সুন্দরী পাড়ায় পুষ্টি ও নারী ব্যবসা কেন্দ্র উত্তর হালিশহর সিডিসি ক্লাস্টার হতে […]
এই রকম আরও খবর
-
৭ আগস্ট, ২০২২, ৭:০৩ অপরাহ্ন
দূর্নীতির তথ্য প্রকাশ করায় দৈনিক ‘নাগরিক ভাবনা’র বিরুদ্ধে অভিযোগ
-
১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
-
৭ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০৯ অপরাহ্ন
রূপপুরে ৮ দিনে ৫ রুশ নাগরিকের মৃত্যু
-
২৫ মে, ২০২২, ৬:২৩ অপরাহ্ন
পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে সংবাদ সম্মেলন
-
২৮ অক্টোবর, ২০২১, ৬:৫০ অপরাহ্ন
নন্দীগ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা’র মৃত্যু
