জাতীয় স্বার্থে চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না ।

আভা ডেস্কঃ জাতির বৃহত্তর স্বার্থে চীন থেকে আর কাউকে আনা হচ্ছে না বলে জানিয়েছে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে মুক্ত থাকতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় এমনটাই জানানো হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্বে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুজিবুর রহমান বলেন, করোনাভাইরাস নিয়ে ইনফরমালি যতটুকু কথা হয়েছে তাতে আপাতত চীনে আমাদের যারা আছেন, তাদের আনার জন্য পরিবারের পক্ষ থেকে একটা দাবি উঠেছে।

চীনে যারা রয়েছেন তাদের সাপোর্ট দেওয়া হচ্ছে জানিয়ে শেখ মুজিবুর রহমান বলেন, পরবর্তীতে বিভিন্নভাবে যাচাই-বাছাই করে দেখা গেছে যে, তারা যে যুক্তিগুলো দিয়েছে যেমন- খাবারের অভাব, সাপোর্ট পাচ্ছেন না, আসলে তাদের খাবার-দাবারের কোনো অভাব নেই। বরং তাদের সব সাপোর্ট দেওয়া হচ্ছে। তাই এ মুহূর্তে তাদের আনার কোনো জাস্টিফিকেশন খুঁজে পাওয়া যাচ্ছে না।

বিমানের পাইলট ও ক্রুদের অন্য দেশে ঢুকতে দিচ্ছে না জানিয়ে তিনি বলেন, আমরা ইতিমধ্যে যে চ্যালেঞ্জ- যে বিশেষ বিমানে নিয়ে আসলাম, সেই বিমান এবং বিমানের ক্রু-পাইলট অন্যদেশ এক্সেপ্ট করছে না। তাই আমাদের এ মুহূর্তে পরবর্তী যে লট সেটা আনার জন্য কোনো তরফ থেকে জাস্টিফিকেশন আসেনি। তার কারণে আপাতত সেটা হচ্ছে না, ফর দ্যা গ্রেটার ইন্টারেস্ট অব দ্য নেশন।

আজ (সোমবার) পর্যন্ত করোনাভাইরাসে চীনে এ পর্যন্ত ৯০৮ জনের মৃত্যু হয়েছে। এর বেশিরভাগই হুবেই প্রদেশের উহান শহরে। এছাড়া ৪০ হাজারের বেশি মানুষের শরীরে এ ভাইরাস সংক্রমণ হয়েছে। করোনাভাইরাস ২৫টির বেশি দেশে ছড়িয়েছে। চীনের সঙ্গে অনেক দেশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

Next Post

ইরানের তৈরি উন্নত প্রযুক্তির নতুন স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হলেও কক্ষপথে যায়নি ।

সোম ফেব্রু. ১০ , ২০২০
আভা ডেস্কঃ ইরানের তৈরি উন্নত প্রযুক্তির নতুন স্যাটেলাইট ‘জাফর’ সফলভাবে উৎক্ষেপণ করা হলেও তা কক্ষপথে পৌঁছাতে পারেনি। রোববার তেহরানের দক্ষিণ-পূর্বে মরুভূমি এলাকা সেমনানের ইমাম খোমেনি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল। কিন্তু কম গতির কারণে সিমোরগ রকেট স্যাটেলাইটটি মহাকাশে স্থাপন করতে ব্যর্থ হয়। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র আহমাদ হোসেইনি […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links