নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে এক লাখ টাকা অনুদান দিয়েছে মাস্টার ক্রিকেট কার্নিভাল (এমসিসি)। রোববার বিকেলে নগর ভবনের মেয়রের হাতে অনুদানের অর্থ তুলে দেন এমসিসি‘র আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নি¤œ আয়ের মানুষদের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমসিসি‘কে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।
অনুদানপ্রদানকালে উপস্থিত ছিলেন এমসিসি‘র যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ মামুন ডলার, সদস্য ইমতিয়াজ রহমান টনি, কবির তুহিন, রায়হান আলম, রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নি¤œ আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।
Next Post
ধামইরহাটে ধান কেটে কৃষকের মুখে হাসি ফোটাল
রবি মে ১০ , ২০২০
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় করোনা ভাইরাসে থমকে যাওয়া জীবনে দুস্থ্য অসহায় কৃষক নুর মোহাম্মদের ১বিঘা ১০ কাঠা জমির ধান কেটে দিলো ধামইরহাট উপজেলা ছাত্রলীগ। সারাদেশে বোরো ধানের সোনালী হাসিতে দুলছে কৃষকের হাসি। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে দুর দুরান্ত থেকে জীবিকার তাগিদে ছুঠে আসা দিনমজুরসহ (ধানকাটা) সকল মানুষ মাঠে […]
এই রকম আরও খবর
-
২৫ জুলাই, ২০২০, ৫:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে ডাক্তার ধর্ষণ করলো আইনজীবিকে, অতঃপর ধর্ষক আটক ।
-
১৫ জুলাই, ২০২০, ৩:৩৩ পূর্বাহ্ন
চীনে সেরা ছাত্রের অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিশাদ
-
৪ জুন, ২০২০, ৮:৪৯ অপরাহ্ন
রাসিকের সংশোধিত ও প্রস্তাবিত বাজেট প্রনয়ণ বিষয়ক সভা অনুষ্ঠিত ।
-
১০ মে, ২০২০, ১১:৩৩ পূর্বাহ্ন
রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ৩
-
৫ মে, ২০২০, ৬:১১ অপরাহ্ন
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে রাসিক মেয়রের বাণী
-
১৯ মে, ২০২০, ৯:৫৫ অপরাহ্ন
রাজশাহী মহানগর পুলিশের অভিযানে আটক-১১
