নিরেন দাস, জয়পুরহাটঃ বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির চতুর্থবারের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের মাননীয় হুইপ ও আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল নিয়ে গঠিত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন-এমপি গত (৬ -এ-ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনাকালে নওগাঁ জেলার মান্দা উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় হুইপ স্বপন সহ তার দেহরক্ষী ও গাড়ী চালক আহত হন। তারই ধারবাহিকতায় মাননীয় হুইপ-স্বপন এমপি ও তার দেহরক্ষী ও চালকের দ্রুত সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে (৭-এ-ফেব্রুয়ারি) জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ওয়াকিল আহমেদের নিজস্ব উদ্যোগে ক্ষেতলাল পৌরধীন ৪ নং ওয়ার্ডের সূর্যবান জামে মসজিদে জুম্মার নামাজের সময় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরন করেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এ সময়ে উপস্থিত ছিলেন,ক্ষেতলাল উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, এসএম মিলন,ক্ষেতলাল সরকারি “এস-এ” কলেজ ছাত্রলীগ শাখার আহবায়ক,সাইফুল ইসলাম মিলন ও উক্ত ওয়াড়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় মুসল্লিবৃন্দ।
Next Post
হিলিতে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে অন্তঃজেলা ডাকাত নিহত।
শুক্র ফেব্রু. ৭ , ২০২০
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বাংলা হিলি হাকিমপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কহিদুল ইসলাম ওরফে তৌহিদুল (৪২) নামে অন্তঃজেলা এক ডাকাত নিহত হয়েছেন। গোলাগুলির এসময়ে ডাকাতের ছোড়া দেশীয় অস্ত্রের আঘাতে পুলিশের দুইজন সদস্য আহত হয়েছেন। তারা বর্তমানে দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থল থেকে পাইপগান, গুলি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে […]
এই রকম আরও খবর
-
২৬ সেপ্টেম্বর, ২০২২, ৮:১৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে সংবর্ধিত মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুর সংবর্ধনা
-
২০ আগস্ট, ২০২০, ২:২৩ অপরাহ্ন
ভোলাহাটে গলা বিচ্ছিন্ন সেই নারী হত্যার রহস্য উদঘাটন, আটক-৩ ।
-
১০ মার্চ, ২০২১, ৮:০১ অপরাহ্ন
নওগাঁয় চাঞ্চল্যকর দুই হত্যাকাণ্ডের ঘটনায় মুক্তিযোদ্ধাসহ আটক-৫
-
২৪ জুন, ২০২০, ১০:৫৫ অপরাহ্ন
পাঁচবিবি উপজেলায় র্যাবের বন্দুক যুদ্ধে মাদক কারবারি নিহত।
-
৫ অক্টোবর, ২০২০, ৪:৪৯ অপরাহ্ন
বোয়ালিয়া থানায় স্বর্ণ উদ্ধার মামলা নিয়ে ধুব্র জালের সৃষ্টি, ফাঁস হলো আসল রহস্য ।(ভিডিও)
-
২৪ নভেম্বর, ২০২২, ৯:৪০ অপরাহ্ন
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
