আভা ডেস্কঃ চট্রগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সামনেই টুপি নিয়ে হট্টগোল করেছেন শ্রমিকলীগের একাংশের কর্মীরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ হট্টগোল ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এতে অনুষ্ঠানে আগত অতিথিরা বিরক্তি প্রকাশ করেন। তাদের এ হট্টগোল প্রায় ২০ মিনিট পর্যন্ত চলে।
জানা যায়, রেলওয়ের ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে সকাল ১০টায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও মহাপরিচালক শামছুজ্জামান এসে উপস্থিত হন। তাদের গার্ড অব অনার দেন রেলওয়ের নিরাপত্তাবাহিনীর সদস্যরা।সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকলীগের এক কর্মী বেশকিছু টুপি নিয়ে আসেন। পরে রেলমন্ত্রীর সামনেই এসব টুপি বিতরণ নিয়ে তাদের মধ্যে হট্টগোল শুরু হয়।
Next Post
বিএনপির সমাবেশ শেষ করতে পুলিশ সময় দিলো আধা ঘন্টা, রিজভী শেষ করলো ৭ মিনিটে ।
রবি ফেব্রু. ২ , ২০২০
আভা ডেস্কঃ দুই সিটি নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে বিএনপির ডাকা হরতালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের ফুটপাতে অবস্থান নেন বিএনপির নেতকর্মীরা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী সকাল থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন। তারা সেখানে বসে নানা স্লোগান দিচ্ছিলেন। নয়াপল্টন কার্যালয়ের আশপাশে পুলিশ ভিড় করছিল সকাল […]
এই রকম আরও খবর
-
৭ আগস্ট, ২০২০, ৫:৫৩ অপরাহ্ন
রাজশাহী বিভাগে করোনায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৭২ জন ।
-
১৭ মার্চ, ২০২৪, ২:১৮ অপরাহ্ন
বনাঢ্য আয়োজনে পশ্চিমাঞ্চল রেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন
-
১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৫:২২ পূর্বাহ্ন
১৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা
-
২৮ জুলাই, ২০২০, ৫:৫০ অপরাহ্ন
‘কিছু করতে চাই’ সংগঠনের পক্ষে নিম্ন আয়ের ৪০০ পরিবারকে ঈদ উপহার প্রদান ।
-
১১ মে, ২০২২, ৯:৪৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে বাস উলটে ২০ জন আহত
-
৮ নভেম্বর, ২০২১, ১২:৩৬ অপরাহ্ন
বাগমারায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি
