নন্দীগ্রাম (বগুড়া)প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রামে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ শে জানুয়ারি বেলা ১১ টায় নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিনśাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু ও থানার অফিসার ইনচার্জ শওকত কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিউল আলম ছবি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, শরিফুল ইসলাম ও ফজর আলী লিটন প্রমুখ। ব্যাপক উৎসবমুখর পরিবেশে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
Next Post
‘টাকার মেশিন’ অধ্যক্ষ মিজানুর রহমান’ কারাগারে পাঠানোর নির্দেশ দিল আদালত ।
সোম জানু. ২৭ , ২০২০
আভা ডেস্কঃ শতবর্ষী গাছ কাটার মামলায় পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ শুনানি শেষে এ আদেশ দেন। জানা গেছে, অধ্যক্ষ মিজানের বিরুদ্ধে একই কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল মান্নান কলেজের শতবর্ষীসহ […]
এই রকম আরও খবর
-
১ অক্টোবর, ২০২১, ৭:৩১ অপরাহ্ন
নন্দীগ্রামে গৃহবধূকে মারপিট ও আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার ০১
-
২৮ মে, ২০২০, ৪:৪৫ অপরাহ্ন
বগুড়ায় শিবগঞ্জে ছেলে আটকের খবর পেয়ে বাবা গিয়ে পুলিশ সদস্যকে মারধর ।
-
১৬ জুন, ২০২০, ১:৩৫ পূর্বাহ্ন
খুলনা গামী ট্রেনে ঈশ্বরদীতে কাটা পড়ে এক যুবক নিহত ।
-
৪ জুলাই, ২০১৮, ১১:৫১ অপরাহ্ন
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
-
৬ অক্টোবর, ২০১৮, ১১:১০ অপরাহ্ন
রাজশাহীর আহমদপুর সপুরা থেকে ৬টি বিদেশী পিস্তল, ৭৫ রাউন্ড গুলি ম্যাগজিনসহ আটক-১
-
৩০ জানুয়ারি, ২০২২, ৯:২৮ অপরাহ্ন
নলকূপের পাইপে আটকে শিশুর মৃত্যু
