চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র গুলিসহ র‌্যাব-৫ এর অভিযানে আটক-২ ।

নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি উদ্ধারসহ ২ জনকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে তাদেরকে আটক করে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

আটককৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার চৌধুরী বাগান বেকী মোড়ের মো. সাইদুল ইসলামের ছেলে মো. আকাশ ওরফে আনোয়ার (২২) ও বাশমহলের মো. সারমানের ছেলে মো. আলামিন (৩০)।

র‌্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর ইউনিয়নের উপর কয়লা গ্রামে অভিযান চালায়। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ/১৯ (এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

Next Post

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের হলফনামা প্রদান।

বৃহস্পতি জানু. ২ , ২০২০
আভা ডেস্কঃ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপি প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন অন্যদের তুলনায় উচ্চশিক্ষিত ও সম্পদশালী। তাপসের বার্ষিক আয় ৯ কোটি ৮১ লাখ ৩৮ হাজার ৪৬ টাকা। অপরদিকে ইশরাকের বার্ষিক আয় ৯১ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকা। মেয়র […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links