নওগাঁতে ১১টি উপজলোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সমূহের ফলক উন্মোচন করেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ।

নওগাঁ প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট, সঠিক ইতিহাস এবং সারাদেশে ছড়িয়ে থাকা মুক্তিযুদ্ধের স্মৃতিসমূহ সংরক্ষন করে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে না পারলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। আর ইতিহাস মুছে গেলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি লাভবান হবে। এতে দেশের স্বাধীনতা ভুলুন্ঠিত হবে। তাই মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বর্তমান সরকার সারাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি, বড় বড় যুদ্ধের স্থানসমূহ, গণহত্যা এবং বধ্যভুমি সমূহে একই ডিজাইনে স্মৃতিসৌধ নির্মানের পরিকল্পনা গ্রহন করেছেন। মন্ত্রী বৃহষ্পতিবার দুপুর ১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিনায়তনে জেলার ১১টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সমূহের উদ্বোধনী এবং এ উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন। নওগাঁ’র জেলা প্রশাসক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ হারুন-অর-রশীদের সভাপতিত্বে আয়োজিত উদ্ধোধনী ও জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁ’র পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হাকিম এবং নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশীদ। বর্তমান সরকার কর্ত্তৃক মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের দেয়া সর্বোচ্চ মর্যাদার কথা উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা আরও বৃদ্ধি করা, বিজয় দিবস ভাতা এবং উৎসব ভাতা প্রদানের পকিল্পনা হাতে নেয়া হয়েছে যা অবিলম্বে বাস্তবায়িত হবে। মন্ত্রী দেশের ব্যপক উন্নয়ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন আওয়ামীলীগ স্বাধীনতার এই ৪৮ বছরে মাত্র ১৯ বছর ক্ষমতায় রয়েছে।

 

এই ১৯ বছরে দেশের শতকরা ৮০ ভাগ উন্নয়ন সাধিত হয়েছে। অথচ বিএনপি জামাত জোট ও অন্যান্যরা ৩০ বছর এ দেশের রাষ্ট্র  ক্ষমতায় ছিল। তারা এই দীর্ঘ ৩০ বছরে মাত্র ২০ ভাগ উন্নয়ন সাধন করেছে। তিনি আরও বলেছেন মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্মের মধ্যে সম্যক ধারনা দিতে আগামী বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে প্রশ্নপত্র তৈরী করা হবে। এর মধ্যে ৫০ নম্বর নির্ধারিত থাকবে ১৯৭১ সালে সংঘটিত ৯ মাসের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। মন্ত্রী বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধাপে ধাপে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টি করেছিলেন। অবশেষে ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে স্বাধীনতার চুড়ান্ত আহবান জানিয়েছিলেন। তার ডাকেই এ দেশের অকুতোভয় বাঙালীরা অস্ত্র হাতে পাকিস্তানীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছিলেন। এর আগে মন্ত্রী পর্দা টেনে নওগাঁ জেলার ১১টি উপজলোর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন সমূহের ফলক উন্মোচন করেন। এলজিইডি মোট ২৪ কোটি ১ লক্ষ ৭৪ হাজার টাকা ব্যয়ে জেলার ১১টি উপজেলায় ১১টি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান করেছে।

Next Post

রাজধানীর মিরপুর কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্র ডিসে. ২৭ , ২০১৯
আভা ডেস্কঃ রাজধানীর মিরপুর কালশীর একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে কাজ করছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস সদর দফতরের কর্মকর্তা বাবুল হোসেন  জানান, কালশীর বাউনিয়া বাঁধ এলাকার ওই বস্তিতে ফায়ার সার্ভিসের ৯টি […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links