নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ইব্রাহীম (২৬) নামে এক রাখাল গুরুতর আহত হয়েছে। বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (১৬–বিজিবি) টহলরত সদস্যরা আহত ইব্রাহীমকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ইব্রাহীম জেলার সাপাহার উপজেলার রোদ গ্রামের মৃত সোয়েদ মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে (২৪ ডিসেম্বর) ইব্রাহীম তার এলাকার কয়েকজন ব্যক্তির সাথে ভারতে গরু নিতে যায়। রাখাল হিসেবে তিনি গরু আনা নেয়ার কাজ করতেন। ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮(আর)নং পিলারের নিকট বুধবার ভোরে তারা বাংলাদেশে ফিরছিলেন। এসময় তার সাথে থাকা অন্যরা আগেই বাংলাদেশে প্রবেশ তবে। তবে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ২৩০/৩৭/৮(আর)নং পিলারের নিকটে ভারতের জতজগনপুর ক্যাম্পের ৬০বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে। এসময় বিএসফের সদস্যরা ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি করলে তার ডান পায়ে গুলি লাগা অবস্থায় বাংলাদেশে প্রবেশ করে। পরে বিজিবি সদস্যরা তাকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে পোরশা ১৬–বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার আনিসুর রহমান বলেন, আহত ইব্রাহীমকে উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
Next Post
চন্দ্রিমা থানা এলাকার মুশইল থেকে ২২ মাদক সেবীকে আটক করেছে র্যাব-৫ ।
বুধ ডিসে. ২৫ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে র্যাবের অভিযানে গাঁজাসহ ২২ মাদকসেবীকে আটক করা হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখন পর্যন্ত জানানো হয়নি । র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১০ টার দিকে গোয়েন্দো তথ্যের ভিত্তিতিে র্যাব–৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারশেন দল চন্দ্রিমা থানার মুশরইল গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ গ্রাম […]
এই রকম আরও খবর
-
৯ নভেম্বর, ২০২০, ৪:২১ অপরাহ্ন
আরএমপিতে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত।
-
১৩ জুন, ২০১৯, ১:০৪ অপরাহ্ন
ডি আই জি মিজানের পাহাড় পরিমান সম্পদের হিসাব দুদকের নিকট।
-
১ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৮ পূর্বাহ্ন
পলাশবাড়ীতে অসহায় প্রতিবন্ধী হাসিনার জীবন কাটছে অনাহারে অর্ধাহারে।
-
৮ জুলাই, ২০১৮, ৮:০৩ অপরাহ্ন
ছেলে মেয়েরা অঝোরে কেঁদেছেন বাবার জন্য।
-
৪ জানুয়ারি, ২০২০, ১২:২৮ পূর্বাহ্ন
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ।
-
৫ জুন, ২০২১, ২:২৯ অপরাহ্ন
নন্দীগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী’র উদ্বোধন
