রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৫৮ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাত থেকে সোমবার ভেঅর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।

আজ সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৩ জন, রাজপাড়া থানা ৫ জন, চন্দ্রিমা থানা ৮ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালি থানা ৭ জন, শাহমখদুম থানা ২ জন, এয়ারপোর্ট থানা ২ জন, পবা থানা ৭ জন, কাশিয়াডাঙ্গা থানা ৫ জন, কর্ণহার থানা ২ জন,  দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে। যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও বলা হয়, বোয়ালিয়া মডেল থানা পুলিশ  শাকিল হোসেন ওরফে বুড়ো (৩৫) কে ৩২৭ পিস ইয়াবাসহ,মনজুর আলী (২৮) কে ১০০ গ্রাম গাঁজাসহ, ইসরাত জাহান উর্মি (৩৫) কে ৪ গ্রাম হেরোইনসহ, মামুনুর রশীদ (৩০) কে ৭ হেরোইনসহ, এবং জাহিদ হোসেন ওরফে সোহাগ (৪০) কে ৪৫ গ্রাম হেরোইনসহ আটক করে।
রাজপাড়া থানা পুলিশ মনা (২০) কে ৪ গ্রাম হেরোইনসহ, শাকিল আহম্মেদ বাবু (৩২) কে ৬৫ গ্রাম হেরোইনসহ, টিটু (২৬) কে ১০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ আটক করে।
চন্দ্রিমা থানা পুলিশ রনি ওরফে ভোদল (২২) কে ২০ গ্রাম হেরোইনসহ, হাসিম (২০) কে ১২ পিস ইয়াবাসহ আটক করে।
এয়ারপোর্ট থানা পুলিশ সানোয়ার হোসেন (৩৫) কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আশরাফুল আলম (২৫) কে ১০ পিস ইয়াবাসহ, মিঠুন (২৮) কে ৬ গ্রাম হেরোইনসহ, আলমগীর হোসেন ওরফে বুড়ো (৫০) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে।
কর্ণহার থানা পুলিশ জামাল উদ্দিন (৪২) কে ৮ লিটার মদসহ আটক করে।

তাদের সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়।

এভি-১ আর এম পি

Next Post

কাশিয়াডাংগা থানার মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল ও হিরোইন সহ আটক -১

মঙ্গল আগস্ট ২০ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ রবিবার রাত ৮ দিকে কাশিয়াডাংগা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭২ বোতল ফেন্সিডিল ও ২০ গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মতিন (৩০) ওরফে জব্বার ওরফে ছোটটাপ্পুকে গ্রেফতার করা হয়। কাশিয়াডাংগার সেকেন্ড অফিসার মোহাম্মদ আলী বলেন – কাশিয়াডাংগার সাইরগাছা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চাপাই থেকে […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links