জাহাঙ্গীর আলমমেহেরপুর প্রতিনিধিঃ তুলা জিনিং করা মেশিনের ভিতর মাতার চুল পেচিয়ে দিপালী নামের এক নারী শ্রমীকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে মেহেরপুর বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। এক কন্যা সন্তানের জননী নিহত দিপালী খাতুন মেহেরপুর শহরের ফৌজদারি পাড়ার আব্দুল হামিদের স্ত্রী তবে শহরের মিয়া পাড়ায় তারা ভাড়া বাসাতে বসবাস করে আসছিল। তুলা জিনিং কারখানার অপর এক শ্রমিক ইসমত আরা বলেন প্রতিদিনের ন্যায় আজকেও দিপালী কাজ করছিল। দুপুরের খাওয়ার সময় আমি দিপালীকে খাওয়ার জন্য বলি সে আমাকে বলে তুমি খাও আমি পরে খাচ্ছি। এরপর কারখানার ভিতর থেকে মৃদু শব্দ শুনতে পাই। সেখানে গিয়ে দেখি দিপালী মেঝেতে পড়ে আছে এবং তার পিচনের চুল উঠে গিয়ে রক্ত খরন হচ্ছে। পরে আমি চিৎকার দিলে পাশের কারখানার শ্রমিকরা ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দিপালীকে মৃত ঘোষনা করে। মৃত্যুর ঘটনার পর বিসিকের সকল শ্রমিকরা মৃত দেহ হাসপাতালে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় তুলা জিনিং কারখানার মালিক কুষ্টিয়ার রিপন লাপাত্তা রয়েছে। তার সাথে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে নিহতের চাচা আরাফাত আলী অভিযোগ করে বলেন যদি দিপালীর দুর্ঘটনায় মৃত্যু হয় তাহলে মালিক সহ অন্য শ্রমিকরা কেন পালিয়ে যাবে। ঘটনার সুষ্ঠ তদন্ত হলে আসল সত্যি বেরিয়ে আসবে। এ ঘটনা লেখা পর্যন্ত নিহত দিপালীর লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য রাখা ছিল।
Next Post
যশোরের বেনাপোল দৌলতপুর ইছামতি নদী থেকে যুককের লাশ উদ্ধার
মঙ্গল জুলাই ৩০ , ২০১৯
সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত ঘেঁসা ইছামতি নদী থেকে ইশারত নামে (২৯) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। মৃত ইশারত ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সি ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, সোমবার ১০টার দিকে দৌলতপুর সীমান্তে অবস্থিত ইছামতি নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে […]
এই রকম আরও খবর
-
৩ জুলাই, ২০১৮, ৬:১১ অপরাহ্ন
রাজশাহীতে অভিযানে আটক ৪৩।
-
২৬ জুলাই, ২০১৮, ৬:৪১ পূর্বাহ্ন
১৩৮টি কেন্দ্রের মধ্যে ১১৪টিকেই ঝুঁকিপূর্ণ, এবারের রাজশাহী সিটি নির্বাচনে।
-
২৮ জুন, ২০১৯, ৯:১৩ অপরাহ্ন
ইবি শিক্ষকের নারী কেলেংকারীর অডিও ফাঁস।
-
২৬ মে, ২০২১, ৭:৫৩ অপরাহ্ন
প্রেমজনিত ঘটনায় রাজশাহীতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
-
৩১ অক্টোবর, ২০২০, ৬:৩৭ অপরাহ্ন
“রাজশাহী জেলা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে – ২০২০ উদযাপন”
-
২৫ ফেব্রুয়ারি, ২০২০, ৭:২৩ অপরাহ্ন
গাইবান্ধা জেলার সর্বত্র গুড়ি গুড়ি বৃষ্টি ।
