সাগর হেসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ছোট আঁচড়া গ্রামের রোকসানার বসতবাড়িতে অর্থ ও স্বর্ণলঙ্কার লুট তিন জনকে কুপিয়ে আহত করেছে ডাকাত দল।
শুক্রবার (২৬/০৭/১৯) তারিখ দিবাগত রাত সাড়ে ২ টার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের মাঠপাড়ার ডাকাতির এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছোট আঁচড়া গ্রামের আমিরুলের স্ত্রী রোকসানা বেগম (৪৫) ও মেয়ে শ্যামলী আক্তার এবং ভাড়াটিয়া আব্দুল মজিত (৩০)।
আহত রোকসানা আমাদের বেনাপোল প্রতিনিধিকে বলেন, গভীর রাতে বাড়ির সিঁড়িঘরে শব্দ শুনে তারা জেগে ওঠেন। এর পর কিছু বুঝে ওঠার আগে দরজা ভেঙে মুখোশধারী পাঁচজন রামদা ও পিস্তল নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ে আলমারির চাবি চায়। চাবি দিতে না চাইলে রোকসানা ও তার মেয়ের হাতে কোপ দেয় দুর্বৃত্তরা। পরে ভয়ে তারা চাবি দিয়ে দেন।
এর পর ঘরে থাকা ১০ ভরি গহনা ও দেড় লাখ টাকা লুট করে দুর্বৃত্তরা। পরে ভাড়াটিয়ার ঘরের দরজা ভেঙে তাদেরও ৫ হাজার টাকা ও তিন ভরি গহনা নিয়ে পালিয়ে যায় তারা।
বেনাপোর পোর্ট থানার এসআই জাকির হোসেন জানান, ডাকাতির ঘটনাটি সত্য, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Next Post
বেনাপোলে থেকে ৪৪ লাখ টাকার স্বর্ণেরবার উদ্ধার
শুক্র জুলাই ২৬ , ২০১৯
মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতে পাচার কালে বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৪৪ লাখ টাকার (১ কেজি ওজনের) ১টি স্বর্ণেরবার ও একটি ইজিবাইকসহ কামাল হোসেন (৪০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার (২৬/০৭/১৯)তারিখ সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া সীমান্ত থেকে তাকে আটক করা […]
এই রকম আরও খবর
-
৯ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫৬ অপরাহ্ন
কুকুরের বদলি হিসেবে বিস্ফোরক উদ্ধারকাজে এবার বেজিকে ব্যবহার
-
৪ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২২ অপরাহ্ন
বগুড়ায় বেপরোয়া বালুবোঝাই ট্রাকের চাকায় পিস্ট হলো তৃতীয় শ্রেনীর ছাত্র ।
-
১১ জুন, ২০১৮, ১১:৫৫ অপরাহ্ন
সালমাকে ২ কোটি টাকা দিবে।
-
৩১ অক্টোবর, ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ন
রাজশাহীতে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান
-
৮ মার্চ, ২০২০, ১০:১০ অপরাহ্ন
রাজশাহীর পদ্মায় এ পযর্ন্ত নৌকা ডুবির ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল ।
-
১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:২৭ অপরাহ্ন
হাতুরি ও হাম্বল মেরে ড্রেনের কাজের মান পর্যবেক্ষণ করলেন রাসিক মেয়র লিটন
