মিন্নিকে নিয়ে কিছু প্রশ্ন? সত্য মিথ্যার ব্যারাজালে ঘেরা এক হত্যাকাণ্ডের নাটক।

ভায়লেট হালদার : সোস্যাল মিডিয়া মাধ্যমে জানতে পারলাম মিন্নির একান্ত ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে দেয়া হয়েছে। সেখানে ক্রস ফায়ারে নিহত নয়ন বন্ডের সঙ্গে প্রেম ও অন্তরঙ্গ অভিসার দৃশ্যমান। মিন্নির সঙ্গে নয়ন অথবা কারো প্রেমের সম্পর্ক থাকতে পারে। বিশেষ মুহূর্তের ছবি বা ভিডিও থাকতে পারে। সেসব ভিডিও বা ছবি কি করে মিন্নি ও নয়নের বাইরে অন্য লোকেদের হাতে হাতে পৌঁছে গেল? নয়ন ক্রস ফায়ারে নিহত, বাকী আসামীরাও পুলিশের হাতে ধরা পড়েছে, তবে কে বা কারা কি উদ্দেশ্যে মিন্নির এসব ভিডিও ছড়িয়ে দিচ্ছে? তর্কের খাতিরে মেনে নিলাম মিন্নি খারাপ চরিত্রে একজন নারী। সাধারণ জনতার কাতারে একজন হিসেবে আমার ভেতরে কিছু প্রশ্ন উঁকি দিয়েছে।

১। প্রেম করা অপরাধ নয়। কারো কারো ক্ষেত্রে অনিবার্য কারণ বশত প্রেমের পরিণতি বিয়ে নাও হতে পারে। নয়ন ও মিন্নি দুজনেই প্রাপ্ত বয়স্ক মানুষ। মিন্নি সঙ্গে নয়নের প্রেমের সম্পর্ক ছিল, পত্রিকা ও সোস্যাল মিডিয়া মাধ্যমে জেনেছি মিন্নির সঙ্গে নয়নের বিয়েও হয়েছি। যদি তা সত্যি হয়ে থাকে তবে তাদের সঙ্গম নাজায়েজ নয়। কিন্তু কি উদ্দেশ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যক্তিগত বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করা হয়েছিল? নয়ন কি মিন্নি ব্লাকমেল করতে চেয়েছিল? নাকি মিন্নিকে অর্থ রোজগারের একটি পথ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল নয়ন?

২। যদি মিন্নি ও নয়নের প্রণয় থাকাকালীন যদি বিশেষ মুহূর্তের কোন ছবি বা ভিডিও থেকেও থাকে তবে প্রণয় শেষ বা আলাদা হয়ে যাবার পরেও কোন সৎ উদ্দেশ্যে ভিডিও ধারণ করে তা লোকেদের হাতে ছড়িয়ে দেয়া হয়েছে? মিন্নির সাথে নয়নের প্রেম, ভালবাসা, বন্ধুত্ব বা বিয়ে কোন ধারায় অপরাধ?

৩। যদি নয়ন মিন্নিকে বিয়ে করে থাকে তবে মিন্নি দুইমাস আগে রিফাত শরীফের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো কি করে? যদি নয়নকে তালাক না দিয়ে রিফাতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে তখন নয়ন কেন আইনের আশ্রয় গ্রহণ করে নাই? রিফাতের সঙ্গে বিয়ের পরেও যদি নয়নের সঙ্গে মিন্নির বিশেষ সম্পর্ক থেকেই থাকে, নিয়মিত যাতায়াত থেকে থাকে তবে নয়ন কেন রিফাত হত্যা করতে যাবে? নাকি রিফাত জীবিত থাকলে মিন্নিকে কোনভাবেই দেহ ব্যবসায়ী বানানো যাবে না?

৪। স্ত্রী মিন্নির সাথে নয়নের একান্ত ব্যক্তিগত ভিডিও ছবি অন্য লোকেদের হাতে গেল কিভাবে? নয়ন কি তবে মিন্নিকে জনগণের মক্ষীরাণী বানাতে চেয়েছিল? মিন্নি মক্ষীরানী হতে রাজী না হওয়াতে তার বর্তমান স্বামী রিফাতকে হত্যা করা হয়েছে। যাতে মিন্নি একা হয়ে যায় এবং খুব সহজেই তাকে জনগণের সম্পত্তিতে পরিণত করা যায়?

৫। নয়নের মায়ের ভাষ্য ও ফেসবুকে বিভিন্ন জনের মন্তব্য থেকে জানা যায় নয়নের সঙ্গে মিন্নির প্রতিনিয়ত যোগাযোগ ছিল। তার মানে এই দাঁড়ায় যে নয়নের সঙ্গে মিন্নির ভাল ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। যদি তাই হয়ে থাকে তবে সে নয়নকে ছেড়ে রিফাতের সঙ্গে কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? যদি রিফাতের সঙ্গে বিয়ের পরেও মিন্নির সঙ্গে নয়নের একান্ত যোগাযোগ থেকেই থাকে তবে তার কি কারণ হতে পারে? মিন্নিকে ভয় দেখানো? মিন্নিকে দেহ ব্যবসায় বাধ্য করানো?

৬। এককথায় নয়ন সন্ত্রাসী। পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি তার কারণ নয়নের দলবল পুলিশের উপর আক্রমণ চালিয়েছিল। ফলে পুলিশও গুলি ছুঁড়তে বাধ্য হয় এবং নয়ন পুলিশের গুলিতে নিহত হয়। কথা হলো, নয়নের মতো সন্ত্রাসী যার দলবল পুলিশের উপর আক্রমণ চালালো সেসব দলবল সহ ও তাদের কাছে প্রচুর অস্ত্র থাকার কথা, সেসব অস্ত্র উদ্ধার হয়েছে কি?

৭। মিডিয়ার মাধ্যমে জানা যায়, নয়ন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী ছিল। নয়ন নিহত হওয়ার পরে তার মাদক সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে আর কিছু জানা যাচ্ছে না কেন?

৮। নয়ন নিহত। নয়ন বন্ড সিন্ডিকেটে একাধিক লোক হাজতবাস করছে। ঠিক এই মুহূর্তে কে বা কারা মিন্নির একান্ত ব্যক্তিগত ভিডিও ছড়াচ্ছে? যারা এটা ছড়াচ্ছে তারা কি মিন্নিকে নিজেদের ভোগ্যপণ্য বানাতে চেয়েছিল? পারেনি বলেই খুঁটে খুঁটে মিন্নির দোষ বের করে অপরাধী প্রমাণে ব্যস্ত হয়ে উঠেছে?

৯। দুইজন প্রাপ্ত বয়স্ক লোকের একান্ত সান্নিধ্যের ব্যক্তিগত ও বিশেষ ভিডিও ছড়ানোর অধিকার কি লোকেদের আছে? তারা কি আইন বিরোধী কাজ করছে না?

১০। লোকেদের মধ্যে নয়নের রেখে যাওয়া সন্ত্রাসের হাতিয়ার, মাদক উদ্ধার এবং নয়ন বন্ড সিন্ডিকেট গ্রেপ্তার ও শাস্তি নিয়ে যতটা না উৎসাহ তার থেকেও মিন্নিকে বেশ্যা চরিত্রহীন প্রমাণের চেষ্টা চলছে কেন? এসব লোকেরা কি মিন্নিকে মানসিকভাবে লাঞ্চিত করে দেহ ব্যবসায়ী বানাতে বাধ্য করছে?

এসব প্রশ্নের উত্তর খুঁজি আর ভাবি কি বিচিত্র এই জগৎ! সুশ্রী ও সুন্দরী হওয়ার অনেক জ্বালা, সুন্দরের দাম চুকাতে হয় জনে জনে! ইতিহাসের কোন এক বইতে পড়েছি, এক সময় ছিল যখন মিশর দেশে কোন ঘরে সুন্দরী মেয়ে জন্মানোর পরে বড় হলে তাদের জন্য শহরের মাঝখানে একটি ঘর বানিয়ে দিত প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা। এরপরে রাতভর সেই ঘরে পুরুষেরা যাতায়াত করতো, আর সুন্দরী মেয়েটিকে তাদের মনোরঞ্জন করতে হতো। অর্থাৎ সুন্দরী নারীরা স্বাধীন নয়, তারা একক কোন পুরুষের বিবাহিত স্ত্রী হয়ে ঘরসংসার করতে পারতো না। একাবিংশ শতাব্দীর পুরুষেরাও নারীর ভাগ্য লেখে! ভাল ও খারাপ নারীর সংজ্ঞা তৈরি করে! নারীর দোষ, গুণ, ত্রুটি, পাপ, পুণ্যের ধারা বিবরণী পাঠ করে! নারী চারিত্রিক সার্টিফিকেট দেয়! ভাল মেয়ে, ভাল নারীর হওয়ার জন্য আড়ালে আবডালে কাপড় খুলতে বাধ্য হতে হয়! কথা শুনলে ভাল মেয়ে/নারী, না শুনলে প্রমাণিত বেশ্যা!

লেখক: প্রবাসী লেখক

(লেখাটি ভায়লেট হালদারের ফেসবুক পোস্ট থেকে হুবহু কপি করা)

Next Post

প্রিয়া সাহার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম।

শনি জুলাই ২০ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ নিন্দা জানান তিনি। ওই নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ৩৭ মিলিয়ন সংখ্যালঘু বিলীন হওয়ার অভিযোগ […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links