রাজশাহী জেলা ও মহানগর পুলিশ অভিযান চালিয়ে ৯১ জনকে গ্রেফতার করেছেন।

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা ও মহানগর পুলিশ অভিযান চালিয়ে ৯১ জনকে গ্রেফতার করেছেন। এসময় গ্রেফতারকৃত ব্যক্তিদের থেকে মাদকদ্রব্যও উদ্ধার করে পুলিশ। রাজশাহী জেলা পুলিশ ৫৪ জন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৩৭ জনকে গ্রেফতার করে। আজ রোববার দুপুরে রাজশাহী জেলা ও মহানগর পুলিশের মুখপাত্র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী মহানগরীর থানাগুলো মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৪ জন, কাটাখালি থানা ১ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৭ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে।
যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে গোদাগাড়ী মডেল থানা ৮ জন, তানোর থানা ৬ জন, মোহনপুর থানা ৭ জন, পুঠিয়া থানা ৮ জন, বাগমারা থানা ৭ জন, দূর্গাপুর থানা ৭ জন, চারঘাট মডেল থানা ৮ জন, বাঘা থানা ৪ জন। যার মধ্যে ৩৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৯ জনকে মাদকদ্রব্যসহ ও মাদকদ্রব্য সেবনকারী হিসেবে ও ১ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

এভি-১

Next Post

নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে নারী ও শিশুর জন্য চাই নিরাপদ ও মানবিক সমাজ।

সোম জুলাই ১৫ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে নারী ও শিশুর জন্য চাই নিরাপদ ও মানবিক সমাজ। এই দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অভিযোগ করে বলা হয় নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষন যে হারে বেড়ে চলেছে, তাতে আমরা দিনে দিনে লজ্জায় এবং তীরোষ্কারের এক জাতিকে পরিনত হচ্ছি। দেশ […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links