আভা ডেস্কঃ করোনা আক্রান্ত হয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেশ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছেন তিনি। বুধবার (১৭ মার্চ) শান্তি নগরের পপুলার ডায়াগনস্টিকে পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে। বাসায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন। তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
ঢাকা বিভাগ
আভা ডেস্কঃ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) করোনা ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল সোয়া ৮ টার দিকে নতুন ভবনের করোনা ইউনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ওয়ার্ডে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা অর্ধ শতাধিক রোগীকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার সময় […]
আভা ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। উন্নত চিকিৎসার জন্য গত ১ ফেব্রুয়ারি […]
আভা ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে বিএনপি এখনও নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করছিলো, তারা তা এখনও বজায় রেখেছে। মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে […]
আভা ডেস্কঃ বইমেলায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। মঙ্গলবার (১৬ মার্চ) বইমেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। কৃষ্ণপদ রায় বলেন, ‘বইমেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দারাও থাকবে। সিসি ক্যামেরা ও […]
আভা ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমি সোমবার (১৫ মার্চ) সৌজন্য সাক্ষাৎ করেন। স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তারা দুই দেশের কোভিড-১৯ পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড, মুজিব শতবর্ষ পালন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বিস্তারিত আলোচনা […]
আভা ডেস্কঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল। আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করেছিল৷ বর্তমানে আওয়ামী লীগ সরকার গোটা দেশের সামগ্রিক […]
আভা ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। তবে তিনি এই সময়ে বিদেশে যেতে পারবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ সোমবার বলেন, খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত রেখে মুক্তি দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। আইন মন্ত্রণালয়ের মতামতও […]
আভা ডেস্কঃ আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ অনলাইন প্লাটফর্ম থেকে তাৎক্ষণিকভাবে সরানোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। সোমবার (১৫ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ ৩৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন। আদালত বিশেষ ক্ষমতাবলে […]
আভা ডেস্কঃ মিথ্যা কথা বলার জন্য কোনো পুরস্কার থাকলে সেটা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেতেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। রোববার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ […]
