আভা ডেস্কঃ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরিতে কোনো ত্রুটি থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এই নির্দেশনা দেন। একনেক সভায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ […]
জাতীয়
আভা ডেস্কঃ আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকের ধারণা টাকা দিয়ে নিউজ করাচ্ছে। আর তারা ঢোল বাজাচ্ছে। খুবই দুঃখজনক। আল-জাজিরা বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে। আমরা এই নিউজের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার […]
আভা ডেস্কঃ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এসব কর্মকর্তা রাজধানীসহ দেশের বিভিন্ন মেট্রোপলিটন ও জেলা শহরে কর্মরত আছেন। জনস্বার্থে তাদের বদলি করা হয়েছে। বদলি […]
আভা ডেস্কঃ ভ্যাকসিন ছাড়া করোনাভাইরাস নির্মূল করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর র্যাডিসন হোটেলে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও অ্যাসেন্ড বাংলাদেশ আয়োজিত বিশ্ব এনটিডি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন প্রয়োগ করা ছাড়া করোনাভাইরাস দেশ থেকে নির্মূল করা সম্ভব নয়। এর […]
আভা ডেস্কঃ ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটদান পদ্ধতি নির্বাচনে কারচুপি কমে গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১০টা গুণ্ডা, ২০টা হোন্ডা, নির্বাচন ঠাণ্ডা—সে পদ্ধতি এখন আর নেই। ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী […]
আভা ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনায় ক্ষতিগ্রস্ত ৬ লাখ ২০ হাজার খামারিকে ৮১২ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মাহফুজুর রহমানের (চট্টগ্রাম-৩ সন্দ্বীপ) এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সাবেক চিফ হুইপ আব্দুস শহীদের (মৌলভীবাজার -৪) এক প্রশ্নের […]
আভা ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৮০ কোটি ৭৬ লাখ ৯০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পিলখানা বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, জব্দ […]
আভা ডেস্কঃ জরুরি প্রয়োজন ছাড়া ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার(১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো আবুল বাশার খুরশীদ আলম মৌখিকভাবে এ নিদের্শনা দেন। এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বলেন, ‘টিকা কার্যকমে যাতে কোনোভাবে ব্যাহত […]
আভা ডেস্কঃ মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চি এবং দেশটির রাষ্ট্রপতি উইন মিন্টকে আটকের ঘটনায় দেশটির সার্বিক পরিস্থিতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রেস নোটের মাধ্যমে পরবর্তীতে প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) […]
আভা ডেস্কঃ নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আর্থিক অনিয়ম-দুর্নীতিসহ নানা অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে আবারও চিঠি দিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। রোববার (৩১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের দেওয়া চিঠির সঙ্গে যুক্ত করা হয়েছে মহাহিসাব নিয়ন্ত্রকের অডিট আপত্তি প্রতিবেদন এবং […]
