কোটা সংস্কার আন্দোলনের নেতা নূরুল হক নূরুর ওপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। কোটা আন্দোলনরে প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নূর ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা বাতিলে সরকারের ঘোষণার প্রজ্ঞাপন জারির […]
বাংলাদেশ সরকার
সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল, সংরক্ষণ বা সংস্কারের বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে বিবেচনাধীন আছে উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, কোটা নিয়ে জটিলতা আছে, একটু সময় লাগবে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে […]
দেশবাসীর কাছে একটা কথা বলতে চাই, আপনারা আমাকে দোয়া করবেন। আমি কোনো খারাপ কাজ করিনি। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে আমি এসেছিলাম। এজন্য আমার পরিবার ভুগছে। আমার ফ্যামিলি আত্মীয়-স্বজন সবাই সাফার হচ্ছে। আপনার যদি পারেন আমাকে সেভ (রক্ষা) করবেন।’ রোববার মধ্যরাতে এভাবেই নিজের অসহায়ত্বের কথা বলেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ঢাকা […]
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আহবায়ক শাকিলুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে তুলে নিয়ে গেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি ‘পতাকা মিছিল’ শুরু করতে চাইলে তাকে তুলি নিয়ে যাওয়া হয়। সেখানে আন্দোলনের আরেক কর্মী রাজিব আহমেদকে চড়-থাপ্পড় দিয়েছে ছাত্রলীগ নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত শাকিলুজ্জামানকে নিজেদের […]
কুমিল্লার বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে জামিন বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে […]
যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। রাতে আইএসপিআর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় তথ্য নিশ্চিত করে বলা হয়, দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ নিহত হয়েছেন। ঘটনাস্থলে উদ্ধারকারী […]
হত্যা মামলার আসামি ধরতে এক জেলের (মৎসবজীবী) কাছে এক লাখ টাকা দাবি করেছেন পটুয়াখালী দশমিনা থানার ওসি রতন কৃষ্ণ রায় চৌধুরী। টাকা দিতে না পারায় আট আসামির মধ্যে কোনো আসামিকেই গ্রেফতার হয়নি। অথচ আসামিরা ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, টাকা না দিলে আসামিদের নামে ফাইনাল রিপোর্ট দেয়া হবে বলেও হুমকি […]
মালয়েশিয়ার আটক বাংলাদেশিদের দেখতে জহুর বারু পিকেনানাস ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশের হাইকমিশনার মো. শহিদুল ইসলাম। শনিবার দুপুরে মালয়েশিয়ায় নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার দেশটির জহুরবারু ইমিগ্রেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন এবং বন্দিদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন শ্রম কাউন্সেলর মো. সায়েদুল […]
কুষ্টিয়ার ভেড়ামারায় এক কৃষকের শোবার ঘর থেকে ১৯টি গোখরো সাপ ও ডিম উদ্ধার করা হয়েছে। উপজেলার সাতবাড়িযা মুচিপাড়া গ্রামে সাপের বাচ্চা দেখতে এলাকাবাসী ভিড় করে। শনিবার দুপুরে ঘরের ভেতর থেকে বিষাক্ত একটি সাপের খোলস উদ্ধার করা হয়। পরে ঘরের মেঝে খুঁড়ে ১৯টি বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোসা উদ্ধার করে […]
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আবেদনের শুনানির জন্য আগামী ৩ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। এর […]
