পর্বতময় মহাসড়ক কিংবা মরুপথে সাইকেল চালিয়ে হাজার মাইল পাড়ি দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জার্মান তরুণী সুইন্ডে উইদারল্যান্ডের। ভ্রমণপ্রিয় এই শিক্ষার্থী গত জানুয়ারিতে বাংলাদেশে এসেছিলেন ফটোগ্রাফি শিখতে আর ছবি তুলতে। বাঙালি বন্ধুরা ডাকতেন স্যুভিন্দ্যা বলে। গরম আর বৈরী পরিবেশের মধ্যেই উদয়াস্ত পরিশ্রম করে দেশের বিভিন্ন জায়গার প্রচুর ছবি তুলেছিলেন তিনি। তবে রাখতে […]
বিডিনিউজের বার্তা সম্পাদক মনিরুল ইসলাম বলেছেন, আজ (সোমবার) বিকলে সাড়ে পাঁচটার দিকে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) প্রতিষ্ঠানগুলোকে ই-মেল করে তাদের দুটো ডোমেনই ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, মোবাইল ফোন অপারেটরদেরও একই নির্দেশনা দেওয়া হয়েছে। দুই বাক্যের ছোটো ই-মেল বার্তাটি বিডিনিউজ তাদের সাইটে […]
মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলায় শিশু মাহফুজুর রহমান ওলি করে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাসেলকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে এস আই আব্দুল ওহাব আলী নেতৃত্বে রাসেলের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানাগেছে, মোহনপুর উপজেলা শিশু মাহফুজুর রহমানকে ওলি হত্যা […]
সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন বাবা ও দুই মেয়ে। আজ সোমবার নরসিংদী সদর উপজেলায় পুরানপাড়া রেল সেতুর কাছে এ ঘটনা ঘটে। নিহত তিনজন হলেন হাফিজ মিয়া (৪০), তাঁর দুই মেয়ে তারিন (১৩) ও তুলি (২)। হাফিজ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে। নরসিংদী মডেল থানার […]
আর্জেন্টিনা কর্তৃক ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিলের কারণেই বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। টুইটারে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগডোর লিবারম্যান। তার দাবি, ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না। এভিগডোর লিবারম্যান বলেন, আইসল্যান্ডের সঙ্গে খেলায় আমরা দেখেছি […]
বগুড়ায় আবারও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয়’ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শহরের প্রবেশপথ বনানী মোড়ে স্থাপিত এই ভাস্কর্যটি ২০১৬ সালেও ভাঙচুর করা হয়েছিলো। শনিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা আবারও এটি ভাঙচুর করে। ১৯৯৬ সালে শহরের সাতমাথা এলাকায় শিল্পী আমিনুল করিম দুলাল নির্মিত ভাস্কর্যটি স্থাপন করেছিলো বগুড়া পৌরসভা। যুদ্ধ শেষে অস্ত্র কাঁধে হাতে শান্তির […]
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি নাইটক্লাবে পদদলিত হয়ে ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকও রয়েছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেসটর রেভেরল হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন। বিবিসির খবরে বলা হয়, স্কুল শিক্ষার সমাপ্তি উদযাপনে সিটি সেন্টারের লস কটোরোস নাইটক্লাবে এসেছিলেন তাঁরা। অনুষ্ঠান চলাকালেই ভবনের ভেতরে একটি টিআর গ্যাসের কন্টেইনার বিস্ফোরিত […]
শেষাবধি বন্যার কবল থেকে রক্ষা পায়নি মৌলভীবাজার শহর। গতকাল শনিবার রাত প্রায় সাড়ে ১২টায় শহরের বারইকোণাতে মনু নদের প্রতিরক্ষা বাঁধ প্রায় ৩০ ফুট স্থান ভেঙে মৌলভীবাজার শহরের পশ্চিমাঞ্চল প্লাবিত করে। রাতের বেলা আকস্মিক এই ভাঙনের ফলে কয়েক শ ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। ঘরের মূল্যবান মালামাল পানিতে ডুবে নষ্ট হয়ে পড়েছে। […]
ঘড়িতে সময় বেলা ১১ টা বেজে ৪০মিনিট। স্থান রাজশাহী রেলওয়ে স্টেশন। প্লাটফর্মে অপেক্ষারত অসংখ্য মানুষ। শিশুরাও উৎসুক হয়ে তাকিয়ে আছে। রেলওয়ে স্টেশনের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্যদের মনে প্রশ্ন েএতোগুলো হতদরিদ্র মানুষ আসলে কি উদ্দেশ্যে একত্রিত হয়েছে? কি করতে যাচ্ছে তারা? কোথায় যাবে তারা?না কোন ট্রেনের জন্য না। আর কিছুক্ষণ পরেই […]
আভা ডেস্ক: যেকোনো সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারালাইজড হওয়ার আশঙ্কা করছেন তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশঙ্কার কথা জানান। ফখরুল বলেন, ঈদের দিন কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দেখা করেছেন। তার শরীরের অবস্থা আগের […]
