আভা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ২০২২-২০২৩ ঘোষিত বাজেট উচ্চাভিলাষী। তিনি বলেন, করোনা মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এমনিতেই বিশ্ববাজারে অস্থিরতা বিরাজ করছে। আর এ কারনেই জ্বালানী তেল সহ বিভিন্ন পণ্যের দাম বেড়েই চলছে, এমন বাস্তবতায় বিশাল বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলতে […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উপদেষ্টা আজিবার রহমানের সহধর্মিণী ফাইমা বেগম(৪৫) মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব শোক প্রকাশ করেন। আজ বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব । শোক বার্তায় সভাপতি ও সাধারন সম্পাদক বলেন, দৈনিক রাজশাহীর আলো […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে ৬৩ হাজার ৭৩২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১২-১৫ জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা রক্ষণ […]
আভা ডেস্কঃ রাজশাহীর দামকুড়া থানা এলাকার আলোকছত্র গ্রামে অবৈধভাবে তিন ফসলি জমি ধ্বংস করে খনন করা হচ্ছে পুকুর। উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে ম্যানেজ করে গত দুইদিন ধরে আলোকছত্র ঈদগার সামনে রাতের আধারে এই পুকুর খননের কাজ চলানো হচ্ছে। খবর পেয়ে বুধবার রাতে ভিডিও চিত্র ধারণ ও সংবাদ সংগ্রহ করে […]
সোহেলরানা,পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৮ টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরাম গঠন করা হয়েছে। ৮ জুন বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের ডাকবাংলোয় এক আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান ফোরাম গঠন করা হয়। ৫ নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডলকে সভাপতি, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুকে সাধারণ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে টয়লেটর মধ্যে খাবার হোটেলের রান্না সামগ্রী রাখা ও ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে ভাত সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘রাজশাহীর কালাই হাউজ’ নামক খাবার হোটেলে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক […]
নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশন থেকে আগামী ১৩ জুন (সোমবার) থেকে চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। বুধবার (৮ জুন) রাজশাহী রেলওয়ে (পশ্চিম) মহা-ব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে জিএম (পশ্চিম)অসীম কুমার তালুকদার জানান, এ ট্রেন চালু করার পূর্বে সম্প্রতি রহনপুর রেলস্টেশনে রেলওয়ের পক্ষ থেকে আম ব্যবসায়ীদের […]
আভা ডেস্কঃ রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে বেসরকারি চ্যানেল ডিবিসি নিউজের এক প্রযোজকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল সংলগ্ন সড়কের পাশ থেকে বুধবার সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই প্রযোজকের নাম আব্দুল বারি। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। […]
আভা ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোর আগুনে দগ্ধ একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে বুধবার ভোর পৌনে চারটার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে ডিপোর আগুনের ঘটনায় ৪৪ জনের মৃত্যু হলো। সর্বশেষ মঙ্গলবার দুপুরের পর ডিপো থেকে দুটি দেহের পোড়া অংশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। […]
আভা ডেস্কঃ শ্রীলঙ্কায় চলমান সংকটের ছাপ পড়েছে যেন তাদের ক্রিকেটের ওপরও। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো লজ্জায় ডোবাল অস্ট্রেলিয়া। মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করলেও শেষে অসহায়ত্ব মেনে নেন লঙ্কান ব্যাটাররা। ১২৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। […]
