বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চারদিকে বিনা চিকিৎসায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। মানুষের আহাজারিতে দেশের আকাশ ভারী হয়ে উঠছে। শুধু ঢাকা নয়, অনেক জেলায় লাশ দাফন করার জায়গা খালি নেই। শুধু রাজধানীর কবরস্থানগুলোতে গত চার মাসে লাশ দাফন হয়েছে দুই-তৃতীয়াংশ বেশি। নারায়ণগঞ্জে এ সংখ্যা দ্বিগুণ।’ শনিবার (১৩ জুন) […]
আভা ডেস্কঃ মালয়েশিয়ায় করোনার জাল সনদ বিক্রির ঘটনায় আরও তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এই নিয়ে একই অভিযোগে মোট ৫ জন বাংলাদেশিকেগ্রেফতার করা হলো। গত ৯ জুন রাজধানী কুয়ালালামপুরের জালান তেংকাত টোংশিন থেকে তাদের গ্রেফতার করে মালয়েশিয়া পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ও একটি করোনা জাল […]
আভা ডেস্কঃ জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আমাদের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে মোহাম্মদ নাসিম ছিলেন নির্ভীক যোদ্ধা। তিনি জনগণের […]
বরিশাল প্রতিনিধিঃ বরিশাল নগরীর রূপাতলীর মাওলানা ভাষানী সড়ক এলাকায় কবুতরের ডিম চুরির অভিযোগে মো. মামুন মাতুব্বর (৪০) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. রাব্বি (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। নিহত মো. মামুন মাতুব্বর নগরীর ২৫ নম্বর […]
চট্টগ্রাম প্রতিনিধিঃ করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত চিকিৎসকের নাম আরিফ হাসান। শুক্রবার রাত ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। এ নিয়ে করোনায় ও উপসর্গ নিয়ে চট্টগ্রামে চার চিকিৎসকের মৃত্যু হলো। চমেক হাসপাতালের উপ-পরিচালক আফতাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ডা. আরিফ […]
নিজস্ব প্রতিনিধিঃ করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দু’জন রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতরা হলেন, নওগাঁ সদর উপজেলার সুপারিপট্টি গ্রামের সিরাজ উদ্দিন (৫৫) ও বদলগাছীর ইসলামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুল গাফফার (২০)। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা দিকে ও শনিবার ভোর রাতে তারা মারা যান। পুলিশ জানায়, ভোর […]
আভা ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন। নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও […]
আভা ডেস্কঃ বাজারে এখন পাওয়া যাচ্ছে পাকা আম। এ সময় পাকা আম দিয়ে নিজের পছন্দমতো খাবার তৈরি করতে পারেন ঘরেই। বাসায় বসেই তৈরি করতে পারেন সুস্বাদু ম্যাংগো ক্রিম পুডিং। উপকরণ পাকা মিষ্টি আমের রস-১ কাপ, ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল […]
আভা ডেস্কঃ বর্তমানে লিভারপুল ক্লাবের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হচ্ছেন মিসরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। প্রতি সপ্তাহে ২ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ১৪ লাখ টাকা) দেয়া হয় তাকে। এবার সালাহর চেয়ে বেশি পারিশ্রমিকে চুক্তি হতে যাচ্ছেন একই ক্লাবের ডাচ তারকা ভারজিল ফন ডাইক। যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য […]
নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ায় সাংবাদিকসহ আরও ৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট এক হাজার ১৮৬ জন পজিটিভ হলেন। শুক্রবার রাতে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দেন। সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে ১৮৮ জনের […]
