নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে খাদিজাতুল কোবরা নামে (১৫) বছর বয়সি এক কিশোরী আত্মহত্যা করেছে। সে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। জানা গেছে, ১লা ডিসেম্বর (রবিবার) বেলা ১১টা হতে ১টার মধ্যে কিশোরী খাদিজাতুল কোবরা (১৫) শয়ন ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
Next Post
নন্দীগ্রামে তারেক-বাবরের মামলা খালাসে বিএনপির আনন্দ মিছিল
রবি ডিসে. ১ , ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আনন্দ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠন। আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাবরসহসহ সকল আসামি খালাস পাওয়ায় উল্লাস করেন নেতাকর্মীরা। গতকাল রোববার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আনন্দ মিছিল বগুড়া-নাটোর মহাসড়ক হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক […]

এই রকম আরও খবর
-
২৪ আগস্ট, ২০২২, ৮:০৯ অপরাহ্ন
যমুনা প্রতিদিন সম্পাদককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন
-
১৩ আগস্ট, ২০২৪, ৯:০৬ অপরাহ্ন
সেনাবাহিনীর আশ্রয়ে থাকাদের বিরুদ্ধে মামলা হলে বিচারের আওতায় আনা হবে-সেনা প্রধান
-
৫ ডিসেম্বর, ২০২১, ৮:৪১ অপরাহ্ন
নন্দীগ্রামে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
-
১৩ আগস্ট, ২০২১, ১০:৩৪ অপরাহ্ন
রাসিকের ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে আবারো গণটিকাদান কর্মসূচি শুরু
-
২৫ মে, ২০২১, ৫:৩১ অপরাহ্ন
র্যাব-৫ এর অভিযানে কার ভর্তি ফেন্সিডিলসহ আটক-২
-
১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৭:১৩ অপরাহ্ন
বেনাপোলে পরিছন্ন ও পাদুকা কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
