ন্যায় ও ইনসাফভিত্তিক দেশ পরিচালনা করতে দাঁড়িপাল্লায় ভোট চাই- আবুল কালাম আজাদ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা আমির ও প্রার্থীর নির্বাচনী এজেন্ট (সদস্য সচিব) ভাইস প্রিন্সিপাল মাওলানা মো.আব্দুল আওয়াল।

সভা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মোহনপুর উত্তর সভাপতি মো. আব্দুল্লাহিল বাকী।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ৫৪, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গফুর মৃধা।

স্বাগত বক্তব্য দেন মোহনপুর উপজেলা নায়েবে আমির মাওলানা হাসান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা এফ.এম. ইসমাইল আলম আল হাসানী, মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাহবুব এহসান বুলবুল, কেশরহাট পৌরসভা আমির মাওলানা আব্দুল জলিল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলা সভাপতি মো. আবু বকর সিদ্দিক, এনসিপি মোহনপুর উপজেলা তত্ত্বাবধায়ক মো. খালিদ হাসান মিলু, জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা সহ-সেক্রেটারি মো. শাহ জামাল ও মাস্টার আব্দুল আজিজ, খেলাফত মজলিশ মোহনপুর উপজেলা সভাপতি মাওলানা ফজলুল হক প্রমুখ।
সভায় হাজারো দাঁড়িপাল্লা সমর্থক ও স্থানীয় ভোটারদের উপস্থিতিতে জনসভা প্রকম্পিত হয়ে ওঠে।

অধ্যাপক আবুল কালাম আজাদ তাঁর বক্তব্যে বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রধান চারটি রাজনৈতিক দলের মধ্যে দুটি দল অংশগ্রহণ করছে। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠনে বিশ্বাসী। অন্যদিকে, কেউ কেউ চাঁদাবাজি ও দখলবাজির ভিত্তিতে দেশ পরিচালনা করতে চায়। যারা জনকল্যাণে কাজ করেছে তারা ক্ষমতায় এলে ভালো কাজের ধারা অব্যাহত থাকবে। তাই বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন ইনশাআল্লাহ।”

Next Post

​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সদস্য আবুল হাশেমের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সোম ফেব্রু. ৯ , ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর বিশেষ প্রতিনিধি আবুল হাশেম-এর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। ​এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links