প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সম্মানিত সদস্য এবং ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর বিশেষ প্রতিনিধি আবুল হাশেম-এর পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব।
এক শোক বার্তায় প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, “আবুল হাশেমের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকের এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে আছি। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।”
উল্লেখ্য, আবুল হাশেমের পিতা বার্ধক্যজনিত কারণে সোমবার সকাল ৭ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

