নিজস্ব প্রতিনিধি: মোহনপুর উপজেলায় ধুরইল ইউনিয়নের বাগবাজারে প্রায় ২৪ বিঘা আবাদি জমি কেটে পুকুর খনন করছেন একটি প্রভাবশালী মহল।
২৪ এপ্রিল (বুধবার) সরেজমিনে গিয়ে উক্ত স্থানে পুকুর খনন ও মাটি বিক্রির চিত্র দেখা যায়।
জানা গেছে, চক্রটির মূলহোতা আজম আলী ও কিছু কথিত সাংবাদিক উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ ওই পুকুর খনন করছে।
পুকুর খনন স্থলে গেলে স্থানীয়রা অভিযোগ করে বলেন, একদিকে পুকুর খননের মাটি বহনকারী গাড়ি রাস্তা নষ্ট করছে। অপরদিকে পাশের আবাদি জমি’র ফসল নষ্ট করছে। ইউএনও, এসিল্যান্ড, থানার ওসিকে ম্যানেজ করে সারারাত পুকুর খননের কাজ চলমান রেখে বলেও স্থানীয়দের অভিযোগ।
জানতে চাইলে মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন, এ বিষয়টি আমাদের দেখার কথা নয়। ইউএনও স্যার অভিযান করলে আমরা তাঁর অভিযানে সহযোগিতা করবো।
কথা বললে মোহনপুর উপজেলা নিবার্হী অফিসার আয়শা সিদ্দিকা বলেন, বিষয়টি আমি অবগত নই। আপনার কাছ থেকে জানলাম। তদন্ত পূর্বক ব্যবস্থা নিচ্ছি।
Next Post
নন্দীগ্রামে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ ও দোয়া প্রার্থনা
বৃহস্পতি এপ্রিল ২৫ , ২০২৪
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে প্রচণ্ড তাপদাহে বৃষ্টির আশায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তিসকার নামাজ আদায় করেছেন। এতে আশেপাশের এলাকার প্রায় চার শতাধিক মুসল্লিরা অংশ নেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ-পুনাইল মাদ্রাসা মাঠে ইস্তিসকার নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়। ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন কালিশ-পুনাইল হামিদিয়া […]

এই রকম আরও খবর
-
২৬ নভেম্বর, ২০২৫, ৫:০৩ অপরাহ্ন
মাদকের গডফাদারকে নিয়ে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’: রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীকে ঘিরে তীব্র বিতর্ক
-
১০ জানুয়ারি, ২০২২, ৯:৩২ অপরাহ্ন
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ
-
১৬ নভেম্বর, ২০২২, ১০:০২ অপরাহ্ন
পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির রাজশাহী বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
-
১৬ জানুয়ারি, ২০২২, ৯:৫৪ অপরাহ্ন
নাসিকের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীকে রাসিক মেয়রের অভিনন্দন
-
১১ জুলাই, ২০২০, ২:০৮ অপরাহ্ন
নন্দীগ্রামে ৫ম শ্রেণীর শিক্ষার্থী অন্তসত্বাঃ
-
৩০ ডিসেম্বর, ২০২০, ৭:৫০ অপরাহ্ন
গণতন্ত্র নয়ঃ ক্ষমতায় আসার রাজনীতি করছে বিএনপি-কাদের।
