নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১২ফেব্রæয়ারী শুক্রবার দিবাগত গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের আব্দুর রহমানের ছেলে জাকির হোসেন লেবু ও সাইফুল ইসলামের ৫টি খড়ের পালায় দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে পূর্ব শত্রুতা বশতঃ কে বা কাহারা ৫টি খড়ের পালায় অগ্নি সংযোগ করে পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় ভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে ভুক্তভোগী জাকির হোসেন লেবু ও সাইফুল ইসলামের সাথে কথা বললে তারা জানান, তাদের প্রায় লক্ষাধিক টাকার খড় আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক আঃ বারি বারেক এ তথ্য নিশ্চিত করেছেন।
Next Post
রাজশাহীতে কলেজ অধ্যক্ষদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়
শনি ফেব্রু. ১৩ , ২০২১
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে চলামান ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ এর কার্যক্রম নিয়ে রাজশাহীতে কলেজ অধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১টার সময় নগরীর শাহ মখদুম কলেজে এ মতবিনিময় হয়। মতবিনিময়কালে বাংলাদেশ সেনাবাহিনীর বঙ্গবন্ধু ম্যারাথন কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য এবং এ প্রতিযোগিতায় অংশ নিতে […]

এই রকম আরও খবর
-
৩০ জুলাই, ২০২২, ৯:৩৩ অপরাহ্ন
বিদ্যুৎ সাশ্রয়ে রাসিক মেয়র লিটনের উদ্যোগ
-
২ জানুয়ারি, ২০২১, ৬:২০ অপরাহ্ন
রাজশাহী বিমানবন্দরে পুলিশ প্রধানকে ফুলেল শুভেচ্ছা।
-
২৭ সেপ্টেম্বর, ২০২১, ৩:৫০ অপরাহ্ন
রাজশাহীতে আত্মহত্যার রহস্য উদঘাটনসহ ২ যুবতী আটক
-
২৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
সাংবাদিককে হত্যার হুমকি মাদক ব্যবসায়ীর : থানায় জিডি
-
৬ ডিসেম্বর, ২০২০, ৬:৩৩ অপরাহ্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নন্দীগ্রাম যুবলীগের বিক্ষোভ মিছিল
-
৯ মে, ২০২০, ৬:৪৪ অপরাহ্ন
নাটোরে মটর শ্রমিকদের মাঝে করোনা প্রাদূভাবে খাদ্য সামগ্রীর বিতরণ
