নিজস্ব প্রতিনিধিঃ আজ জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২২ । সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ২০১৬ সাল থেকে বাংলাদেশে দিবসটি পালিত হচ্ছে।

সারা দেশের ন্যায় রাজশাহীতেও দিবসটি পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নিশ্চিত করি শোভন কর্ম পরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’। দিবসটি উদযাপন‘ উপলক্ষে ২৮ এপ্রিল বেলা ১১ টায় রাজশাহী জেলা প্রশাসক চত্তরে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এরপর চত্তরে বর্ণাঢ্য র্যালী করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল।
আলোচনায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, সপুরা সিল্কের মালিক, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক সাজ্জাদ আলী ও ভাইস প্রেসিডেন্ট আব্দুল আওয়াল খাঁন চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক- আব্দুস সোহেল, জাতীয় শ্রমিক লীগের রাজশাহী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ খান প্রমুখ।
সভাপতির বক্তব্যে রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন কার্যালয়ের উপমহাপরিদর্শক মো. আরিফুল ইসলাম বলেন, সেফটি খাতে বিনিয়োগ মানে প্রতিষ্ঠানের উন্নয়ন। শ্রমিকরা নিরাপদ মানে প্রতিষ্ঠান নিরাপদ। শ্রমিকদের কোন বিপদ না হলে সেই প্রতিষ্ঠানে উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করণে মালিকদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর অন্তর্ভুক্ত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ সারাদেশে ২৩টি কার্যালয় উক্ত দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে। তার অংশ হিসেবে রাজশাহী কার্যালয় বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা অভ্র শুরসহ বিভিন্ন স্থানে ড্রপডাউন ব্যানার, ফেস্টুন প্লাকার্ডসহ দিবসটি পালন করেছে।


