নন্দীগ্রাম প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। লিঙ্গবৈষম্য দূর করতে প্রতিবারের মতো এবারও দিবসটি পালন করছে বাংলাদেশ। এবারের প্রতিপাদ্য ‘আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’। দিবসটি উপলক্ষে নন্দীগ্রাম মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের উদ্যোগে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। মহিলা বিষয়ক অধিদফতর দেশের প্রতিটি উপজেলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচী পালন করছে। প্রসঙ্গত, পৃথিবীজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম এ দিবসটি পালন করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতিবছর এ দিবসটি পালন করে থাকে। তবে বিভিন্ন দেশ বিভিন্ন দিনে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশে এবার দিবসটি পালন করা হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
Next Post
রাজশাহী জেলা পুলিশের নবাগত পুলিশ সুপারের যোগদান।
বৃহস্পতি অক্টো. ১ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পুলিশ সুপার হিসাবে যোগদান করে দ্বায়িত বুঝেনিলেন এ বি এম মাসুদ হোসেন । আজ ১ অক্টোবর রোজ বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)। পুলিশ সুপারকে পুলিশ সুপার কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। […]

এই রকম আরও খবর
-
২৪ নভেম্বর, ২০২১, ৯:০৫ অপরাহ্ন
বঙ্গবন্ধুকে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাসিক কাউন্সিলরবৃন্দ
-
৫ অক্টোবর, ২০২০, ৫:৪৭ অপরাহ্ন
ওয়াসার পানির দাম বাড়ানো কেন বেআইনি হবে না জানতে চেয়ে হাইকোটের রুল ।
-
১ আগস্ট, ২০২১, ৮:৩৪ অপরাহ্ন
রাসিকের উদ্যোগে ৩০টি ওয়ার্ডে করোনার টিকার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে সোমবার
-
১১ এপ্রিল, ২০২১, ১:৫৫ অপরাহ্ন
হেফাজতে ইসলামের জরুরী সভা
-
৯ জুলাই, ২০১৯, ১০:২৯ অপরাহ্ন
রাজশাহীতে পরিত্যাক্ত ৫২ বোতল ফেন্সিডিল জব্দ করেন বিজিবি।
-
২৪ জুন, ২০২০, ৮:৩৯ অপরাহ্ন
বাগমারায় এসিড ছোড়ার ঘটনায় পুলিশের হাতে আটক-৩ ।
