এনামুল হক রাশেদী : চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রাম নগরীতে করোনা রোগীদের নমুনা পরিক্ষার জন্য আরো ৬ টি টেস্টিং বুথ কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। ৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাব ও কাট্টলী কর্নেল হাট হাশেম নাজির হেলথ সেন্টারে স্থাপিত টেস্টিং বুথে নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হবে। সিটি মেয়র বুথ দুটির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। এছাড়া অবশিষ্ট চারটি বুথ স্থাপনের জন্য আগ্রাবাদ ছোট পুল আবদুস সালাম আরবান সেন্টার, চান্দগাঁও হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর বিবিরহাট কাউন্সিলর কার্যালয় ও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ কে নির্ধারণ করা হয়েছে। আজ ৩ জুন বুধবার চসিক কার্যালয়ে ব্র্যাকের উর্দ্ধতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা চসিক দপ্তরে মেয়রের সাথে এ নিয়ে সবিস্তারিত আলোচনা করে করোনা মহামারীতে চলমান সংকট মোকাবেলায় করোনা উপসর্গ নিয়ে রোগীদের অধিকসংখ্যক নমুনা টেস্টের পথ সুগম করতে প্রত্যাশিত এ সিদ্ধান্ত গ্রহন করেন বলে জানা গেছে।
Next Post
ঘূর্ণিঝড় নিসর্গ আঘাত হানতে যাচ্ছে ভারতে বাণিজ্যিক শহর মুম্বাই ।
বুধ জুন ৩ , ২০২০
আভা ডেস্কঃ আবর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে শুরু করেছে। উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঘূর্ণিঝড় নিসর্গ আরও শক্তিশালী হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়’ এ পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ, প্রবল বেগে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে । এর ফলে মুম্বাই […]

এই রকম আরও খবর
-
২২ আগস্ট, ২০২২, ৫:০৪ অপরাহ্ন
নন্দীগ্রামে রাসেল ব্লাড ডোনার ক্লাবের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
২৭ নভেম্বর, ২০২০, ১০:৫৭ অপরাহ্ন
দুইদিনের সাংগঠনিক সফরে খুলনা বাগেরহাটে যাচ্ছেন টেপা।
-
৪ ফেব্রুয়ারি, ২০২১, ৭:২৩ অপরাহ্ন
বাংলা ট্র্যাককে পরাজিত করে এলিমেনিটর রাউন্ডে যেতে ব্যর্থ এসএস স্মৃতি
-
২৬ মে, ২০২২, ১০:৫০ অপরাহ্ন
শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারত করলেন বার কাউন্সিলে নির্বাচিতরা
-
২৬ আগস্ট, ২০২৩, ৫:২১ অপরাহ্ন
রাজশাহীতে যুবলীগের সম্মেলন ২৬ ও ২৭ সেপ্টেম্বর
-
৬ আগস্ট, ২০২২, ৯:২৪ অপরাহ্ন
নন্দীগ্রামে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ
