নিজস্ব প্রতিনিধিঃ ব্র্যাকের উদ্যোগে অর্থ সহায়তা নিতে রাজশাহী রেল স্টেশনে মানুষের ঢল নামে। যেনো থৈ থৈ অবস্থা বিরাজ করছে। রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত থেকে অর্থ সহায়তার উদ্বোধন করার কথা ছিলো। তবে অতিরিক্ত ভিড়ের কারণে শেষ পর্যন্ত আয়োজনটি বাতিল করা হয়। কিন্তু এর আগেই সেখানে কয়েকশ নারী-পুরুষ উপস্থিত হন অর্থ সহায়তা নিতে। রাজশাহী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এক হাজার ৫০০ টাকা করে বিতরণ করার কথা ছিলো স্থানীয় সাধারণ জনগণের মাঝে। করোনা আতঙ্কে ঘরবন্দি এসব মানুষের মাঝে অর্থসহায়তা বিতরণ কর্মসূচি হাতে নেয় এনজিও ব্রাক। কিন্তু শত শত মানুষের উপস্থিতিতে এখানে করোনা আরও ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দেয়। কারণ এখানে যারা উপস্থিত হন তাদের কেউ সামাজিক দূরত্ব বজায় রাখেন নি অর্থ সহায়তা পাওয়ার জন্য সকলেই গায়ের সাথে গা লাগিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন।
Next Post
রাতের আধারে দিনাজপুর-৬ আসনের সাংসদ খাবার নিয়ে দুঃস্থদের পাশে ।
শুক্র এপ্রিল ৩ , ২০২০
দিনাজপুর প্রতিনিধিঃ গ্রামের মানুষেরা যখন গভীর ঘুমে। তখন পাড়ায় পাড়ায় গিয়ে হঠাৎ করেই ঘরের দরজায় কেউ গ্রাম্য ভাষায় ডাক দিচ্ছেন। “মুই তোমার এমপি বাহে” তোমার জন্য মুই খাবার আনচু। এ্যালা নিয়ে খাবার খায়ে আবার আরাম করি তোমারা ঘুমাও। ভ্যানে করে রাতের আধারে অসহায় মানুষের ঘরে ঘরে এভাবেই খাবার পৌঁচ্ছে দিচ্ছেন […]
এই রকম আরও খবর
-
১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:৪৮ অপরাহ্ন
বিজয় দিবসের বিশেষ নাটকে শবনম ফারিয়া
-
১২ আগস্ট, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
নন্দীগ্রামে আউশ ধানক্ষেত সাফল্যের আশা জাগাচ্ছে কৃষককূলের
-
১৭ জুলাই, ২০১৮, ৫:৪৪ পূর্বাহ্ন
আসন্ন সিটি নির্বাচনে নতুন ভোটারদের চোখে এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
-
১৫ মে, ২০১৯, ২:৪৩ অপরাহ্ন
প্রবাসী স্বামী প্রবাস খেটে ১ দিনও থাকতে পারলো না, খুন হলো সে,স্ত্রী আটক।
-
২ মার্চ, ২০২০, ১১:১২ অপরাহ্ন
নওগাঁ জেলা বিএনপির মানববন্ধন, সরকারের দুর্নীতির কারনে বিদ্যুৎ-গ্যাস ও পানির দাম বৃদ্ধি পাচ্ছে।
-
২১ জুলাই, ২০১৮, ৯:৪০ পূর্বাহ্ন
‘আমরা দীর্ঘদিন ধরে চীনের কাছে প্রতারিত হচ্ছি।’
