আভা ডেস্কঃ ৬ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় জিএম লোকাল ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
জামালপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার মো. শাহাবুদ্দিন জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতু-পূর্বগামী জিএম লোকাল ট্রেনটি। জামালপুর স্টেশনের অদূরে পশ্চিম ফুলবাড়িয়া এলাকায় এলে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।
এতে করে জামালপুরের সঙ্গে সরিষাবাড়ীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় সরিষাবাড়ীর তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস সরিষাবাড়ী স্টেশনে আটকে পড়ে।
পরে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি সরিয়ে নিলে সকাল ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
যুগান্তর
