আভা ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশ সরকারের কাছে ৩৫ থেকে ৪০ দিনের ডিজেলের রিজার্ভ আছে। ব্যাংকে তিন মাসের ডলার রিজার্ভ থাকলে সেই দেশকে স্থিতিশীল দেশ বলা হয়। সেখানে বাংলাদেশের ৯ মাসের ডলারের রিজার্ভ নেত্রী শেখ হাসিনা ব্যাংকে রেখেছেন। সাম্প্রতিকালে বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে। সেটার জন্যে তো আমরা দায়ী না। তেল-গ্যাস আসছে কম। ডলারের দাম গেছে বেড়ে। ফলে আমাদের রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে কমে এসে হয়েছে ৩৯ বিলিয়ন ডলার। এতে ভয়ের কিছু নেই। ব্যাংকের রিজার্ভ সোজা রেখায় যাবে এমন তো না। এটা একটু উঠবে, একটু নামবে এবং আবার উঠবে-এটাই স্বাভাবিক। এ নিয়ে মানুষকে আতঙ্কিত ও বিভ্রান্ত করছে বিএনপি-জামাত জোট। তাদের সাথে আছে তথাকথিত সুশীল সমাজ। বিএনপি সহ তারা কখনো দেশের মানুষের ভাল চায় না।
Next Post
নন্দীগ্রামে গাঁজা ও চুরি মামলায় গ্রেফতার-৩
বৃহস্পতি জুলাই ২৮ , ২০২২
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গাঁজা ও চুরি মামলায় ৩ জন কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। নন্দীগ্রাম থানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এর নির্দেশনায় এসআই মোঃ শাহারুল আলম, এএসআই মোঃ আমিনুল হক, এএসআই কাজী শাহীন মিয়া ও এএসআই মোঃ আলমগীর […]

এই রকম আরও খবর
-
৫ সেপ্টেম্বর, ২০২০, ৫:০২ অপরাহ্ন
পুরাতনরাই হচ্ছেন বিএনপির প্রার্থী ।
-
৫ অক্টোবর, ২০২০, ৭:২২ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রকাশে মাদক সেবনের অপরাধে ৯ মাদক সেবী আটক ।
-
১৬ জানুয়ারি, ২০২০, ৮:২৪ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় এক শিশুকে মারধরের মামলায় ছাত্রলীগের দফতর সম্পাদক আটক ।
-
৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৭ অপরাহ্ন
শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত ।
-
৯ এপ্রিল, ২০২২, ১০:২১ অপরাহ্ন
তত্বাবধায়ক সরকারের প্রতি আস্থা নেই জাতীয় পার্টির-জিএম কাদের
-
৮ জুন, ২০১৮, ১১:০৬ পূর্বাহ্ন
স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলো কে তুমি?
