নিজস্ব প্রতিনিধি: চলন্ত প্রাইভেট কারের ড্যাশবোর্ডের মনিটরের ভেতরে গোপন কুঠুরি—সেখানেই লুকানো ছিল দেড় কেজি হেরোইন। রাজশাহী মহানগরীর দামকুড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে এমন চাঞ্চল্যকর চালান জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় মো. মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে […]
