আভা নিউজ ডেস্কঃ বগুড়া-৬ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিশ্বব্যাপী পরিত্যক্ত ইভিএম পদ্ধতিকে নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার এটি নিয়ে […]
জেলার সংবাদ
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলা নির্বাচনে ৭৯ টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮টি ঝুঁকিপূর্ণ। আর ১১টি সাধারণ ভোট কেন্দ্র বলে জানানো হয়েছে রাজশাহী মেট্রোপলিন পুলিশের পক্ষ থেকে। আজ সোমবার দুপুরে নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামিকাল মঙ্গলবার […]
আভা ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা জারির ২০ দিন পর রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালত থেকে জামিন নেওয়ার জন্য এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন। আজ রবিবার গ্রেপ্তারের কিছুক্ষণ আগেও তিনি জামিন আবেদনের জন্য হাইকোর্টে গেছিলেন। তবে সেখানে তাকে […]
আভা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার করাঙ্গী নদীর বাঁধ মেরামতের এক বছরের মধ্যেই ভেঙে ৭-৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার রোপা আউশ ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। স্কুলগ্রামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। শুক্রবার ও শনিবারের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে শনিবার রাতের কোনো সময় কৃষ্ণপুর গ্রাম এলাকায় এ […]
নিজস্ব প্রতিনিধিঃ জ্যৈষ্ঠের শেষ দিন শুক্রবারও রাজশাহীর তাপমাত্রা ছিলো উত্তপ্ত। সারাদিন রৌদ্রের উত্তাপ কমেনি এতটুকু। বাতাসের গতিবেগ খুব সামান্য থাকলেও তা ছিলো আগুন-গরম। এদিকে আজ শনিবারও তাপমাত্রার প্রভাবে ভ্যাপসা গরম রয়েছে রাজশাহীজুড়ে। ফলে তাপদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনজীবন। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, আরো কয়েকদিন এই তাপমাত্রা থাকতে […]
নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে নিখোঁজের চার দিন পর সুমন সরকার (২৫) নামে এক ট্রাকচালকের লাশ পাওয়া গেছে। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর বাঙালপাড়ায় প্রতিবেশী সাজু মিয়ার রিং স্লাব ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে তার পঁচন ধরা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে রাতেই নিহতের বাবা পাঁচজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতদের […]
জাহাঙ্গির আলম, গাংনীঃ মুজিবনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জমিরউদ্দীনের লাশ দাফন শেষ হয়েছে। শুক্রবার সকাল দশটার দিকে বাগোয়ান বক্সপাড়া কবস্থানের তার লাশ দাফন করা হয়। এর আগে মরহুমের মরদেহে জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।পরে পুলিশের একটি চৌকসদল গার্ড অব অনার প্রদান করে।রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন মেহেরপুরের আরডিসি […]
জাহাঙ্গীর অালম গাংনীঃ গভীর রাতে দুটি বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে অবিষ্ফোরিত দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় থেকে এই বোমা উদ্ধার করা হয়। জানা গেছে, আমতৈল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দিনগত গভীর রাতে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে এলাকাবাসীর ঘুম […]
আভা ডেস্কঃ নেত্রকোনার বারহাট্টায় মেয়ের বিয়েতে দাওয়াত করে ডেকে নিয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আইন উদ্দিন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত আইন উদ্দিন উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আর ভুক্তভোগী ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার থানায় মামলা করেছে। মামলায় অভিযোগ […]
নিজস্ব প্রতিনিধি, বাগমারা : ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোজিয়মের উদ্যোগে রাজশাহী জেলা পুলিশের সহযোগীতায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আর্ন্তজাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের, উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ সর্ম্পকে দিন ব্যাপী কর্মশালা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর বাগমারা উপজেলার অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনায় […]
