নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার ও গত শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন, গোদাগাড়ী থানাধীন জিয়ারুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩২), মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মৃত আঃ খালেকের ছেলে মোঃ আসিফ করিম (২০), মোল্লাপাড়া এলাকার মোঃ আলতাফ হোসেন হিরার […]
সারাদেশ
নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে ঢাকা চট্টগ্রাম,ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ দেশপ্রেমিক জনতার শান্তিপূর্ন প্রতিবাদ কর্মসূচিতে নজিরবিহীন ভাবে গুলি করে হত্যার ঘটনায় ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবকদলের সম্মিলিত বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ২৭ মার্চ ২০২১, শনিবার রাজশাহী মহানগর ও জেলা জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। নগরীর […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীর ট্রাক টার্মিনাল এলাকায় দুটি বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সকাল পৌনে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে টার্মিনালে রাখা একটি বাসের সম্পূর্ণ সিট এবং আরেকটি বাসের কয়েকটি সিট আগুনে পুড়ে যায়। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রউফ […]
আভা ডেস্কঃ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শনিবার (২৭ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে বিক্ষোভ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে হানিফ পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসে থাকা গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত ১৭ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।শনিবার (মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগার থেকে শোকে হতবিহ্বল স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। তার পরপরই লাশ নিয়ে তারা রংপুরের […]
মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ যশোর জেলার বেনাপোল নোম্যান্সল্যান্ডে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিজিবি- বিএসএফ এর যৌথ প্যারেড এর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা ৫ টার সময় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি )’র আয়োজনে ভারত – বাংাদেশ এর সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি – বিএসএফের বর্ণাঢ্য কুচাকওয়াজের মধ্যে […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলার হাড়ুপুরে ছোট ভাই গলা কেটে খুন করলো বড় ভাইকে। শুক্রবার দিবাগত রাতে এই খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহত ওই যুবকের নাম সাকিব হোসেন (১৮)। তিনি হাড়ুপুর এলাকার হেলিন ড্রাইভারের ছেলে। হেলিনের ছোট ছেলে শাকিল হোসেন বড় ভাই […]
আভা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) সকাল ১১টা ২১ মিনিটে নরেন্দ্র মোদিকে বহন করা হেলিকপ্টার টুঙ্গিপাড়া উপজেলার পরিষদ মাঠের হেলিপ্যাডে অবরতণ করে। পরে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে […]
আভা ডেস্কঃ শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর মোহাম্মদ জুনায়েদ বাবুনগরীর পক্ষে সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজাহার এ […]
আভা ডেস্কঃ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই স্বাধীনতার শতভাগ সুফল পাওয়া যাবে। আজ শুক্রবার(২৬ মার্চ) নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা […]
