নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ফুটপাতের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন নারীদের রাজশাহী কুল গার্লস নামের ফেসবুক গ্রুপ। শুক্রবার রাত ১০ টায় নগরীর রাজশাহীর স্টেশন, দরগাপাড়া, ঘোড়ামারা পোস্ট অফিস এলাকায় সকলে ঘুরে ঘুরে রাস্তার ফুটপাতে থাকা অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তারা। গ্রুপের এডমিন মেকাপ আর্টিস্ট করবি জামান, অনার্স প্রথম বর্ষের […]
বিভাগীয় সংবাদ
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক দ্রব্য। আজ শনিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল […]
আভা ডেস্কঃ নগদ ১ কোটি ৮৫ লাখ ২৫ হাজার টাকাসহ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তাজুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে পিআইও মো. তাজুল ইসলামের সরকারি বাসভবনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে […]
নিজস্ব প্রতিনিধিঃ আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এদিন থেকেই ‘মুজিব শতবর্ষ’ উদ্যাপনের ক্ষণগণনা শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় প্যারেড গ্রাউন্ড থেকে এই ক্ষণগণনার শুভ উদ্বোধন ঘোষণা রাবির পক্ষ থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনভবনের সামনে স্থাপিত ক্ষণগণনা যন্ত্রের সাহায্যে সরাসরি প্রদর্শন করা […]
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। এ উপলক্ষে জেলা শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠান বড় […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা পরিষদে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলেই মুক্তিকামী বাঙালী জাতি মহান […]
আভা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আরেকটি ভোট লুটের আয়োজনে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হলেও মানুষের মধ্যে আতঙ্ক কাটেনি। মানুষ ভীতির মধ্যে আছে, […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে মানবাধিকার কমিশনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরীর তালাইমারী সংলগ্ন মানবাধিকার কমিশন রাজশাহী জেলা শাখা মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার কমিশন রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাড. কে.এম ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের […]
আভা ডেস্কঃ মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় কর্মসূচীর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কর্মসূচী পালন ছাড়াও স্বাস্থ্য অধিদফতরের বছরব্যাপী কার্যক্রম ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অধিদফতরের স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ ঘোষণা […]
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভণ্ডপীরের আস্তানায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ‘আগুনপীর’ ও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে ওই পীরের আস্তানায় অভিযান চালায় পুলিশ। আটকরা হলেন– ভণ্ডপীর বাঘলবাড়ি গ্রামের মৃত কাশেম আলীর ছেলে আবদুস সাত্তার ওরফে আগুনপীর (৭০)। তার […]
