নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেকহা) হাসপাতাল সব সময় অগ্রাধিকার পায়। এই বছর রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। এছাড়া হাসপাতালের জনবল, যন্ত্রাপতির প্রয়োজন, সেগুলো দেওয়া হবে। আজ শনিবার দুপুরে রামেক হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, […]
বিভাগীয় সংবাদ
নিজস্ব প্রতিনিধিঃ আপনার কোন কিছু হারিয়ে গেছে? নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু। কিন্তু থানায় গিয়ে জিডি করতে হয়তো সময় সুযোগ হয়ে উঠছে না। অথবা জরুরী কাজে বাইরে থাকায় জরুরীভাবে জিডি করতে পারছেন না। তবে আপনার জন্য সুখবর। বাংলাদেশ পুলিশের এই লিংকের মাধ্যমে ঘরে বসে সহজে এবং খুব অল্প সময়েই করতে পারেন জিডি। […]
আভা ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতি ২০২৪ সালের মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সিঙ্গাপুরকে ছাড়িয়ে বিশ্বের ৩০তম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে বলে সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চের (সিইবিআর) প্রকাশিত এক বৈশ্বিক প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ২০২০ সালে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিলের ৪০তম স্থান থেকে ২০২৯ ও ২০৩৪ সালের মধ্যে যথাক্রমে […]
আভা ডেস্কঃ বিএনপিসমর্থিত কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করে নির্বাচনের মাঠ থেকে সরে যেতে চাপ দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে শুক্রবার দুপুরে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ […]
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলা খাদ্য গুদাম রক্ষণাবেক্ষণ কাজ শেষ না করেই চলে গেছেন ঠিকাদার। তার অভিযোগ, স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নামধারীদের অনৈতিক দাবি ও প্রভাবের কারণে কাজ বন্ধ রাখা হয়েছে। ফলে নির্ধারিত সময়ে সংস্কার কাজ শেষ হয়নি। জানা গেছে, কয়েক মাস থেকে উপজেলা পরিষদের উত্তর পাশের খাদ্য গুদামটির বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদকে পুকুরে নিক্ষেপের ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এছাড়া পাঁচজনের সনদ আটকেও দেয়া হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি সাতজনকে অন্যত্র বদলি করে দেয়া হবে। এ নিয়ে মোট ১৬ জন ছাত্র এ ঘটনায় শাস্তি পেল। মিডটার্মে […]
আভা ডেস্কঃ বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৪৮ সালের এদিনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান উপমহাদেশের বৃহৎ এ ছাত্রসংগঠনটি প্রতিষ্ঠা করেন। শুরুতে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান ছাত্রলীগ’। দেশ স্বাধীন হওয়ার পর এটি ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন ও মহান স্বাধীনতা সংগ্রামসহ সব গণতান্ত্রিক […]
নিজস্ব প্রতিনিধিঃ গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছেন র্যালির মাধ্যমে । আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বিকেল ৩টা থেকে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে। রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। এদিকে কনসার্ট উপলক্ষে মঞ্চ তৈরিসহ নানারকম প্রস্তুতি এরই মধ্যে শেষ করা হয়েছে। কনসার্টে […]
নিজস্ব প্রতিনিধিঃ দুই বছরেই নিয়োগ করা যায়নি কনসালটেন্ট। এতে করে আটকে আছে পশ্চিমাঞ্চল রেলওয়ের দুটি বৃহৎ রেললাইন প্রকল্প। এর মধ্যে একটি হলো যশোর-বেনাপোল ডাবল লাইন রেল প্রকল্প ও পার্বতিপুর থেকে কাউনিয়া ডুয়েলগেজ রেলওয়ে প্রকল্প। দুটি রেললাইন নির্মাণ হবে বাংলাদেশ ভারত যৌথ অর্থায়নে। আর প্রকল্প দুটিতে ব্যয় ধরা হয়েছে আট হাজার […]
আভা ডেস্কঃ বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে তাবলিগ জামাতের বিবদমান দু’পক্ষ। মাওলানা সাদের অনুসারীদের ইজতেমাকে ‘ইজতেমা’ বলতেই নারাজ সাদবিরোধীরা। বৃহস্পতিবার এ নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন তাবলিগ জামাতের কেন্দ্রীয় মুরব্বি মাওলানা সাদ কান্ধলবির বিরোধী অংশ হিসেবে পরিচিত এ অংশটি। অপরদিকে এ বিষয়ে হস্তক্ষেপ কামনা […]
