আভা ডেস্কঃ বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২১৫ জন কর্মকর্তাকে বদলি/পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি/পদায়ন করা হয়েছে। তালিকা পেতে লিংকে ক্লিক করুন । police sp
জাতীয়
আভা ডেস্কঃ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. রেজাউল করিম হেলাল (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। বুধবার রাত ১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় তার মৃত্যু হয়। এ তথ্য জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, রেজাউল করিম দীর্ঘদিন ডায়াবেটিস […]
আভা ডেস্কঃ কোভিড-১৯ রোগী শনাক্ত করতে প্রতি জেলায় পিসিআর ল্যাব স্থাপন করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। জনস্বার্থে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান লিংকন । মনিরুজ্জামান লিংকন এ বিষয়ে […]
আভা ডেস্কঃ সড়ক ও মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে ১০৯ জনকে গ্রেফতার করেছে। চলতি মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দফতর বিষয়টি নিশ্চিত করেন। […]
আভা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। একদিনে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮০৩ জন।এ নিয়ে সর্বমোট মারা গেলেন এক হাজার ৩৪৩ জন। ভাইরাসটিতে সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ দুই হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। […]
আভা ডেস্কঃ বাংলাদেশের নদীসীমা সুরক্ষায় নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করতে নৌবহরে যুক্ত হলো নতুন করভেট ক্লাস যুদ্ধজাহাজ বানৌজা ‘সংগ্রাম’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে চট্টগ্রামস্থ নৌ জেটিতে বানৌজা সংগ্রাম এর কমিশনিং অনুষ্ঠানের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজটি কমিশনিং করেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা […]
আভা ডেস্কঃ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৪তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। রানি এলিজাবেথকে পাঠানো পৃথক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান। বুধবার (১৭ জুন) যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার দীর্ঘায়ু, সুখ, শান্তি ও […]
আভা ডেস্কঃ দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে একটি সভা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে তার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত গৃহীত ব্যবস্থা, চিকিৎসা সামগ্রী সংগ্রহ ও পরিকল্পনা এবং আগামী দিনেও কোভিড-১৯ মোকাবেলায় গৃহীত উদ্যোগ পর্যালোচনা করেন ও প্রয়োজনীয় নানা নির্দেশনা […]
আভা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৪০০৮ জন। বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। দেশে গত ৮ মার্চ […]
আভা ডেস্কঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. আশরাফুজ্জামানের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এছাড়া দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ […]
