আভা ডেস্কঃ কৃষককে সম্মানের চোখে দেখেন জানিয়ে তাদের মঙ্গলের জন্য সব সময় সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তার কাছে কৃষকের জন্য নতুন নতুন দাবি তোলার কোনো দরকার নেই। করোনার দুই বছরের মতো এবারও কৃষকের পাশে দাঁড়িয়ে তাদের ধান কেটে দিতে কৃষক লীগের প্রতি আহ্বানও জানিয়েছেন শেখ হাসিনা। […]
জাতীয়
আভা ডেস্কঃ দেশে ২০২০ সালের চেয়ে ২০২১ এ দারিদ্র্য কমেছে-বিশ্বব্যাংক প্রতিবেদনের এ তথ্য উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংকের এই রিপোর্ট প্রমাণ করে, দেশের তথাকথিত কিছু গবেষণা ও সামাজিক সংস্থা মানুষকে বিভ্রান্ত করতেই করোনায় দেশে দারিদ্র্যবৃদ্ধির মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রকাশ করেছিল। আশা করি এসব অপপ্রচার এখন বন্ধ হবে। […]
আভা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। ধর্মের নামে কোনোরূপ বাড়াবাড়ি কোনো ধর্মই অনুমোদন করে না। আসুন, নিজ নিজ ধর্ম পালনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখি। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে বাংলা নবর্ষের দিনে ব্রিফিংয়ে […]
আভা ডেস্কঃ শুভ বাংলা নববর্ষ ১৪২৯-কে স্বাগত জানিয়ে বাণী দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ উপলক্ষে বাংলাদেশের সকল নাগরিকের প্রতি অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও […]
আভা ডেস্কঃ ধর্মের সঙ্গে সংস্কৃতিচর্চার সংঘাত নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে এক হয়ে উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বুধবার সকালে নবনির্মিত আটটি জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের […]
আভা ডেস্কঃ ‘নারী ধর্ষণ’ অপরাধের পাশাপাশি বলাৎকারকে ‘পুরুষ ধর্ষণ’ অপরাধ হিসেবে যুক্ত করতে দণ্ডবিধির ৩৭৫ ধারা সংশোধনের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ-সংক্রান্ত করা এক রিট আবেদনের পর রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। […]
আভা ডেস্কঃ জনগণের পাশে দাঁড়িয়ে, পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করে যেতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের কাছে গেলে যে ন্যায়বিচার বা ন্যায্যতা পাবে, সেই আত্মবিশ্বাসটা মানুষের মাঝে যেন সবসময় থাকে, পুলিশকে সেভাবেই সেবা দিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি। ঢাকার রাজারবাগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ […]
আভা ডেস্কঃ র্যাব ও সংস্থাটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে প্রস্তাব করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরমানের সঙ্গে শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ প্রস্তাব দিয়েছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সফররত মাসুদ বিন মোমেন […]
আভা ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা ১৪ দিন শনাক্তের সংখ্যা এক শর নিচে থাকল। গত ২৫ মার্চ রোগী শনাক্তের সংখ্যা ১০০ জনের বেশি ছিল। সেদিন দেশে ১০২ জনের দেহে এই ভাইরাস শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক […]
আভা ডেস্কঃ আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্পের বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে হচ্ছে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিবনগর নো-ম্যানসল্যান্ডে রেলপথের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় সেখানে উপস্থিত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, আশা করা যায় শিগগির […]
