আভা ডেস্ক: এক বছর ঝুলে থাকার পর নতুন সড়ক পরিবহন আইনের অনুমোদন দিয়েছে আইন মন্ত্রণালয়। গতবছর আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে নতুন এই আইনের অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পর এটি তোলা হবে জাতীয় সংসদে। কিন্তু […]
আভা ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে শোকের মাস আগস্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এ মাসের ১৫ তারিখে সপরিবারে হত্যা করে ঘাতকচক্র। এ দিনটি মানবসভ্যতার ইতিহাসে ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ডের কালিমালিপ্ত বেদনাবিধুর এক শোকের দিন। ’৭৫-এর ১৫ আগস্ট নরপিশাচরূপী খুনিরা শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই […]
আভা ডেস্ক: বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। বুধবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে তাতে লিখেছেন, ‘এগুলো কী হচ্ছে?’ সোহেল তাজের পোস্ট করা তিনটি ছবির একটিতে দেখা যাচ্ছে, […]
আভা ডেস্ক: ইকুয়েডরে পাঁচ লাখের অধিক সংখ্যক লাল গোলাপ দিয়ে বিশাল এক পিরামিড তৈরি করেছে টাবাকুন্ডো শহরের অধিবাসীরা। এটাই ফুল দিয়ে তৈরি এ যাবৎকালের সবচেয়ে বৃহৎ কাঠামো, যা এরই মাঝে গিনেস বিশ্ব রেকর্ডে জায়গা করে নিয়েছে। মেক্সিকোভিত্তিক সংবাদ সংস্থা এল ইউনিভার্সাল জানায়, ফুল দিয়ে বানানো বিশাল ওই পিরামিড ইকুয়েডরের উত্তরে […]
আভা ডেস্ক: জিম্বাবুয়েতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কজন। বিবিসি জানিয়েছে, রাজধানী হারারেতে নিহতরা সরকার বিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করতে হারারের কেন্দ্রস্থলে সেনা মোতায়েন করা হয়েছে। পুলিশের […]
আভা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর মৃত্যুদিবসে জন্মদিন পালন করার জন্য বিএনপি ক্ষমা না চাইলে ও দুঃখ প্রকাশ না করলে সংলাপ হবে না। আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় ওবায়দুল কাদের […]
আভা ডেস্ক: ‘এত দিন ছিলাম ডিজিটালি, আজ থেকে ফিজিক্যালি থাকব রাস্তায় স্টুডেন্টদের সঙ্গে। উই ওয়ান্ট জাস্টিস।’ বাসচাপায় নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে এভাবেই একাত্মতা ঘোষণা করেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী পুলক অধিকারী। রাজধানীর বাংলামোটর এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তিনি ঘণ্টা দেড়েক ছিলেন। এরপর পুলক বলেন, ‘এই শিক্ষার্থীদের আন্দোলন […]
আভা ডেস্ক: নিরাপত্তার স্বার্থে আগামীকাল বৃহস্পতিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সিদ্ধান্তের কথা জানান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীসহ আমরা শিক্ষা পরিবারের সবাই শোকার্ত। এ সময় […]
আভা ডেস্ক: সিরাজগঞ্জের শাহজাদপুরের পুকুরপাড় এলাকার ৩৫ শতক জমি আত্মসাতের উদ্দেশ্যে স্বাক্ষর জাল করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইবুনালে উপস্থাপন করায় সিরাজগঞ্জ-৬ আসনের (শাহজাদপুর) বর্তমান সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনসহ দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশে সিরাজগঞ্জের অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল আদালত-৩ এর বিচারক মো. তোফাজ্জল হোসেন বাদী […]
আভা ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের গাড়ি ভাঙচুরের কয়েকটি ছবি পোস্ট করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তার সুপর্ণা। স্ট্যাটাসে যানবাহন ভাঙচুরের কিছু ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বিবেকবান মানুষরা কী এই অরাজকতা সমর্থন করে? এগুলো কাদের উস্কানিতে হচ্ছে ও কেন?’ স্ট্যাটাসটি ‘গুজবে […]
