আভা ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকার প্রতিটি দুর্যোগে জনগণের পাশে রয়েছে। এবার ১ কোটি পরিবার সরকারের মানবিক সহায়তা পেয়েছে। আমাদের তৃনমূল পর্যায় থেকে সকল স্তরের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধির মাধ্যমে মানবিক সহায়তার তালিকা তৈরি করা হচ্ছে এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি সরকারের পাশাপাশি […]
আভা ডেস্কঃ গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা এ চৌধুরী পরস্পরকে দোষারোপ করে বক্তব্য দিয়েছেন। স্বামী-স্ত্রী একের দোষ অন্যের ওপর চাপানোর নিরন্তন প্রয়াস চালিয়েছেন। মুখোমুখি জিজ্ঞাসাবাদে আরিফকে একপর্যায়ে সাবরিনা বলে ওঠেন– টাউট, তোর জন্যই আমার সব শেষ হয়ে গেছে। তোর জন্য আজ আমার […]
আভা ডেস্কঃ মোবাইল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ‘পাঠাও’ এর সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ফাহিম সালেহ হত্যায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার চার দিন পর ফাহিম সালেহর সহকারীকে গ্রেফতার করে মার্কিন পুলিশ। যুক্তরাষ্টের আইন-শৃংখলাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে ফোর্বস ও সিএনএন। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম […]
আভা ডেস্কঃ অযোধ্যা ও রামকে নিয়ে নেপালের প্রধানমন্ত্রী পি কে শর্মা ওলির মন্তব্যের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে জাগ্রত হিন্দু সমাজ। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিভ্রান্তিমূলক আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানানো হয়। জাগ্রত হিন্দু সমাজের দাবি, অদৃশ্য শক্তির প্ররোচনায় ভগবান […]
আভা ডেস্কঃ ভারতকে দুটি বিশ্বকাপ আর একটি চ্যাম্পিয়ন্স ট্রফি উপহার দেয়া সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করেছেন সাবেক কোচ গ্যারি কার্স্টেন। গ্যারি কার্স্টেন বলেছেন, আমি আগেও অনেকবার বলেছি যে, আমার দেখা একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ হলেন মহন্দ্রে সিং ধোনি। সে অসাধারণ এক অধিনায়ক। যে কোনো বিষয়ে নেতৃত্ব […]
আভা ডেস্কঃ জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। অভিনয় ক্যারিয়ারে অনেক নাটক-টেলিফিল্মে একসঙ্গে অভিনয় করেছেন তারা। এবার থ্রিলার ঘরানার সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করলেন তারা। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘গিরগিটি’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। নাটকটির গল্প প্রসঙ্গে এ নির্মাতা জানান, অহনা-রাশেদ দম্পতির আনন্দের […]
আভা ডেস্কঃ এবার সড়কের সাইন-সিম্বল-রোড মার্কিং দেখতে বিদেশ যাবেন ১০৫ কর্মকর্তা। এজন্য ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৯ লাখ ৮০ হাজার টাকা। ‘জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সড়ক নিরাপত্তা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে এ আয়োজন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পরামর্শক ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বলা হয়েছে, পরামর্শক সেবা খাতের ব্যয় পর্যালোচনা […]
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কয়েকটি জায়গা ভেঙে জেলার রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় চার হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আত্রাই উপজেলার চারটি স্থানে সড়ক ভেঙে গিয়ে মান্দা-আত্রাই আঞ্চলিক সড়কের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মান্দা উপজেলার […]
আভা ডেস্কঃ দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জন। শুক্রবার (১৭ জুলাই) মহাখালী […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুর উপজেলার চাঁদপুর গ্রামে মোক্তার আলী (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বাড়ি সংলগ্ন পশ্চিমপাশের বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত মোক্তার চাঁদপুর গ্রামের জয়নাল আলীর ছেলে। সে স্থানীয় বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে সকালে রাজশাহী জেলা পুলিশের […]
