আভা ডেস্কঃ সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংস্থায় পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর থেকে জনগণের আস্থা চলে গেছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে নির্বাচন কমিশনকে তাদের দলীয় সংস্থায় বিবেচনা করে তাদের মতো প্রশাসনকে ব্যবহার করছে। এ সরকারের ওপর […]
আভা ডেস্কঃ জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ায় ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে মামলা নিয়ে বিচলিত নন হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। এটিকে সৌভাগ্য ও নাজাতের উছিলা বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার (৭ ডিসেম্বের) দুপুরে বাবুনগরীর একান্ত সহকারী ইনামুল হাসান ফারুকী এক ফেসবুক পোস্টে এমনটি দাবি করেছেন। ইনামুল হাসানের ওই পোস্টে […]
আভা ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও যাদের মনোবাসনা পূর্ণ হয়নি, তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। তারা এবং তাদের অনুসারীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে […]
আভা ডেস্কঃ দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৮৭৪ জনে। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে দুই হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট […]
আভা ডেস্কঃ রাজাকার ও আল বদরদের তালিকা তৈরির বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৭ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ খসড়া অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের মন্ত্রিসভায় […]
আভা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৬ ডিসেম্বর) রাতে করোনা পরীক্ষায় শিক্ষামন্ত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এর আগে শনিবার (৫ ডিসেম্বর) তার জ্বর আসে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবিতে যেন ফুঁসে উঠছেন ছাত্রসমাজ। আজ সোমবার একই দাবিতে রাজশাহী মহানগর ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষার্থীরা। বেলা ১২টায় মহানগরীর সোনাদিঘি সংলগ্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবনের সামনে রাজশাহীর সর্বস্তরের ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পূর্বঘোষণা […]
নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেললাইনে ওপর জমি চাষ করা ট্রাক্টর উঠে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় ট্রেনের ধাক্কায়। এতে অল্পের জন্য রক্ষা পেলেন কয়েকশ যাত্রী। বড় ধরুনে দুর্ঘটনার হাত থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন। এ খবর ছড়িয়ে পড়লে শত শত জনতা ভিড় করে ওই রেললাইনের ধারে। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ […]
পাবনা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুর এবংমুক্তিযুদ্ধ,সংবিধান ও দেশের সার্বভৌমত্ব নিয়ে স্বাধীনতাবিরোধী ষড়যন্ত্রকারীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগ। গতকাল রবিবার বিকালে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ছাত্রলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন, পাবনা […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে ১২ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে সোমবার বৃহস্পতিবার সকালে এই কর্মশালা শুরু হয়। মানবাধিকার রক্ষায় কাজ করেন এমন ব্যক্তিরা নিয়ে কর্মশালায় অংশ নিচ্ছেন। আয়োজনে সহায়তা করেছে ইউরোপিয় ইউনিয়ন। মোট চারটি গ্রুপে ১১৬ জন কর্মশালায় অংশ নেবেন। প্রতিটি গ্রুপে থাকছেন […]
