আভা ডেস্ক রির্পোটঃ বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের ‘বসন্তকাল’ চলছে৷ কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করছে দুই দেশের সরকার—এমন সব কথার ফুলঝুড়ি হরহামেশাই শোনা যায়৷ কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন৷ এতো বন্ধুত্বের পরও দুই দেশের সীমান্তকে রক্তপাতমুক্ত করা যাচ্ছে না কিছুতেই৷ আর সবক্ষেত্রে ভিকটিম বাংলাদেশি নাগরিক৷ গত একদশকে সীমান্তে ২৯৪ বাংলাদেশিকে […]
আভা ডেস্কঃ মামলা না নিয়ে ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীকে ১২ ঘণ্টা থানায় বসিয়ে রাখার অভিযোগ উঠেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশের বিরুদ্ধে। এদিকে, আদালতে অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে। বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় কমলাপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। তাকে উদ্ধার করে প্রথমে […]
আভা ডেস্কঃ ঘুষ কেলেঙ্কারির বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছির লিখিত বক্তব্য দিয়েছেন। ১০ জুলাই অ্যাডভোকেট কামাল হোসেন সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বাছিরের পক্ষে লিখিত বক্তব্য জমা দেন। ঘুষ কেলেঙ্কারির বিষয় নিয়ে গঠিত অনুসন্ধান কমিটির প্রধান শেখ মো. ফানাফিল্যা বাছিরের লিখিত বক্তব্য পাওয়ার কথা […]
নিজস্ব প্রতিনিধিঃ ১২ জুলাই ভোরে হঠাৎ রূপালী ব্যাংকের ম্যানেজার কে ফোন করলেন নৈশ প্রহরী লিটন, স্যার আমাকে বাঁচান ব্যাংকে ডাকাত এসে আমাকে জবাই করে ফেলে রেখেছে, স্যার আমাকে বাঁচান। ম্যানেজার দেরি না করেই সঙ্গে সঙ্গে মতিহার থানার ওসিকে বিষয়টি ফোনে অবহিত করেই দ্রুত ছুটে যান ব্যাংকে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে […]
নিজস্ব প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ২৯ জুলাই। এবারও একজন যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। রেলওয়ে ঈদ ব্যবস্থাপনা নিয়ে গতকাল বুধবার রেলভবনে বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই থেকে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২ আগস্ট […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটের দীঘলকান্দী নামক স্থানে তেলবাহী ট্রেনের আটটি ওয়াগান লাইনচ্যুত হওয়ায় রাজশাহীর সঙ্গে ২৯ ঘণ্টা সকল রুটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। এর ফলে পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ও আসা সকল ট্রেনের সিডিউল ভেঙে পড়েছে। গত বৃহস্পতিবার রাতে ট্রেন চলাচল স্বাভিক হলেও শুক্রবার পর্যন্ত সিডিউল বিপর্যয় কাটেনি। […]
আভা ডেস্কঃ ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণ জালিয়াতি ও চার কোটি টাকা আত্মসাতে জড়িত থাকা ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি দায়ের হয়। দুদক পরিচালক সৈয়দ […]
আভা ডেস্কঃ রিকশা উচ্ছেদ নয়, রাজধানীতে যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের বক্তারা। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং কয়েকটি অনলাইনভিত্তিক সংস্থা। মানববন্ধনে সরকারের উদ্দেশে বক্তারা বলেন, ঢাকা শহরের যানজটের জন্য রিকশার চেয়ে প্রাইভেটকার বেশি দায়ী। কোনো […]
নিজস্ব প্রতিনিধিঃ, রাজশাহীর চারঘাটের হলিদাগাছী এলাকায় একটি তেলবাহী ট্রেনের ৯টি বগি লাইনচ্যূত হয়েছে। এতে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ বুধবার বিকালে এ ঘটনা ঘটে। ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনটি লাইনচ্যূত হয়। জানা যায়, বুধবার বিকালে ঈশ্বরদী থেকে তেলবাহী একটি ট্রেন ছেড়ে আসছিল। ট্রেনটি চারঘাটের হলিদাগাছী এলাকায় পৌঁছলে লাইনচ্যুত হয়। এতে রেল […]
আভা ডেস্কঃ পাবনার সুজানগর উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সাইফুল ইসলাম গেদা ওরফে গেদালাল (৩০)। পুলিশের দাবি, নিহত গেদালাল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মানিকগঞ্জে সোনার দোকানে ডাকাতি, সুজানগরে অপহরণ ও খুনসহ ৫টি মামলা রয়েছে। গেদালাল উপজেলার নরসিংহপুরের মো. হাবিবুর রহমান […]
