ঠাকুরগাঁ, রংপুর প্রতিনিধিঃ রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, শিগগির রাজশাহী থেকে খুলনার দিকে আরেকটি নতুন ট্রেন চালু করবে সরকার। শনিবার দুপুরে ঢাকা-পঞ্চগড় রুটে পঞ্চগড় এক্সপ্রেস নামে নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও রেলস্টেশনে এক আলোচনা সভায় মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নতুন ট্রেনটি চালু করাতে পঞ্চগড় ও ঠাকুরগাঁও মানুষের […]
নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্য বাড়াতে রাজশাহীতে তৈরি হচ্ছে আন্তর্জাতিক নৌবন্দর। নৌবন্দর স্থাপনের জন্য একটি গভীর চ্যানেল তৈরি করতে শীঘ্রই পদ্মা নদীতে ড্রেজিং করে নাব্যতা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে এই কাজ বাস্তবায়নের আগেই অবশ্য সরকারি উদ্যোগে পদ্মাপাড়ে ৬ কিলোমিটার জুড়ে শুরু হয়েছে ড্রেজিং। জানা গেছে, ৫৭ […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে রোগির সঙ্গে প্রতারণার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টারের দুই কর্মচারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকার আল্ট্রাপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, আবদুর রহমান ও রোকেয়া। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে দেখছেন।
আভা ডেস্কঃ আর মাত্র ৪ দিন বাদেই পর্দা উঠছে বিশ্বকাপের। সেই মহারণে অংশ নিতে সবকটি দল এখন কার্ডিফে। বিশ্বকাপে অংশ নিতে টিম ইন্ডিয়াও ইংল্যান্ডে অবস্থান করছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে কেনিংটন ওভালে ঘাম ঝড়াচ্ছেন কোহলিরা। এদিকে প্রস্তুতির মাঝেও কিছুটা ফুটবলপ্রেমী হয়ে উঠেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। লন্ডনে এসে নিজের প্রিয় […]
আভা ডেস্কঃ সম্প্রতি দুর্নীতির মামলার দায়ে সম্প্রতি আটক হওয়া সৌদি যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের স্ত্রী আমিরা বিনতে আইডেন বিন নায়েফ রাজ পরিবারের অন্ধকার দিকের কথা তুলে ধরেছেন। আমিরা অবশ্য তালালের সাবেক স্ত্রী, যুবরাজের কর্মকাণ্ডের কারণে আগেই সম্পর্ক ত্যাগ করেছেন। বর্তমানে সৌদির অবস্থা যে অন্ধকারের দিকে ধেয়ে যাচ্ছে এ বিষয়ে […]
আভা ডেস্কঃ কৃষকদের নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার কৃষকদের ন্যায্য দাবির কথা কানেও নিচ্ছে না। বরং সরকারের একজন মন্ত্রী ওবায়দুল কাদের […]
আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কাজ অব্যাহত থাকবে। আর এসব উন্নয়ন কাজের উদ্বোধনের ফলে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে ভোগান্তি কমবে। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু এবং দ্বিতীয় গোমতী সেতু উদ্বোধন শেষে তিনি একথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সেতু দুটি উদ্বোধন […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেডিকলে কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১২টার দিকে রামেকের নূর-নবী হোস্টেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, নগরীর বুলোনপুর এলাকার মৃত নজির শেখের ছেলে মো. মাসুদ (৪৫)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদসহ কয়েকজন নূর-নবী হোস্টেলের রং এর কাজ […]
আব্দুর রাজ্জাক ভুট্টু, রংপুর প্রতিনিধিঃ রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের আওতায় প্রায় ৬০ হাজার গ্রাহকের মধ্যে ২০ হাজার গ্রাহক ঘন্টায় ৪০ বার লোডশেডিংয়ের কবলে পড়ছে। ফলে ঘনঘন লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে চরম বিপাকে পড়েছেন তারা। রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ও বকেয়া বিলের নামে সংযোগ বিচ্ছিন্নর প্রতিবাদে গত […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ২ জন চেয়ারম্যান এবং ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে চেয়ারম্যান পদে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন চেয়ারম্যান প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুনসুর রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা ও বর্তমান […]
